1. admin@auchsangbad.com : admin :
বিশ্বাস ও সেবায় এগিয়ে প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি: চৌদ্দগ্রাম সার্ভিসিং সেলে মৃত্যু দাবি পরিশোধ” - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বিশ্বাস ও সেবায় এগিয়ে প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি: চৌদ্দগ্রাম সার্ভিসিং সেলে মৃত্যু দাবি পরিশোধ”

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা (চৌদ্দগ্রাম):

দেশের অন্যতম স্বনামধন্য বীমা প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি এর চৌদ্দগ্রাম সার্ভিসিং সেলের উদ্যোগে এক মানবিক ও তাৎপর্যপূর্ণ মৃত্যু দাবি পরিশোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সার্ভিসিং সেলের ইনচার্জ জনাব জহিরুল ইসলাম (জিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারি সরদার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান।এছাড়াও উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি এর কর্মকর্তাবৃন্দ,চৌদ্দগ্রাম সার্ভিস সেন্টারের বিভিন্ন পর্যায়ের কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মৃত গ্রাহকের মনোনীত ব্যক্তির হাতে নির্ধারিত অর্থের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় বক্তারা বলেন, প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি সবসময় গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় দাবি পরিশোধের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে জনাব জহিরুল ইসলাম বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো গ্রাহকদের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করা। আমরা চাই, যেকোনো সংকটে গ্রাহক যেন আমাদের পাশে পায়। ভবিষ্যতেও সেবার মান আরও উন্নত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাবো।”

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, চৌদ্দগ্রাম সার্ভিসিং সেল বর্তমানে সেবার মান, দ্রুততা ও গ্রাহকবান্ধব কার্যক্রমের জন্য এলাকায় বিশেষ সুনাম কুড়িয়েছে। এ ধরনের মানবিক উদ্যোগ বীমা খাতে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেষে উপস্থিত গ্রাহক ও স্থানীয়রা প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি’র এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!