1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে পারিবারিক বিরোধে হত্যা: ১ ঘণ্টার মধ্যে স্বামী-স্ত্রী গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে পারিবারিক বিরোধে হত্যা: ১ ঘণ্টার মধ্যে স্বামী-স্ত্রী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
ময়মনসিংহে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এক হত্যাকাণ্ডের রহস্য মাত্র ১ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ কামরুল হাসানের নির্দেশনা ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে দ্রুত এই সাফল্য অর্জন করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে কোতোয়ালী থানাধীন দাপুনিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে সুমি ওরফে সুমা (৩০)-এর উপস্থিতিতে তার স্বামী অলিউল্লাহ নিজ জমিতে লাগানো গাছের ডাল কাটছিলেন। এ সময় অলিউল্লাহর বড় ভাইয়ের স্ত্রী নাছিমা আক্তার (৪০) এতে বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।এক পর্যায়ে পারিবারিক বিরোধ চরমে পৌঁছালে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নাছিমার স্বামী খলিলুর রহমান খলিল (৩৫) ঘর থেকে ছুরি এনে সুমি ওরফে সুমার বাম কাঁধের নিচে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সরাসরি জড়িত আসামী খলিলুর রহমান খলিল ও তার স্ত্রী নাছিমা আক্তারকে গ্রেফতার করে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে।এ ঘটনায় নিহতের পিতা মোঃ গিয়াস উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।গ্রেফতারকৃত আসামিরা: মোঃ খলিলুর রহমান খলিল (৩৫), পিতা: মৃত শমসের আলী, মাতা: মৃত ছাহেরা খাতুন
মোছাঃ নাছিমা আক্তার (৪০), স্বামী: মোঃ খলিলুর রহমান খলিল,উভয়ের ঠিকানা: গ্রাম- ফুলবাড়িয়া, ডাকঘর- দাপুনিয়া, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!