1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে মাদকবিরোধী সভা: কঠোর অবস্থানের ঘোষণা, এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে মাদকবিরোধী সভা: কঠোর অবস্থানের ঘোষণা, এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ শহরের আকুয়া মড়লপাড়া এলাকায় অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে কলাবাগান হাবুন বেপারী মোড় ও নাজির বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন তারা।সভায় বক্তারা বলেন, বছরের পর বছর ধরে এলাকায় মাদকের বিস্তার ঘটছে, যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী আন্দোলন গড়ে তুলেছেন।এ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আকুয়ার কৃতি সন্তান ও বিএনপির কারা নির্যাতিত সৈনিক তিতুমীর সরকার। তার দিকনির্দেশনায় স্থানীয়রা সংগঠিত হয়ে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন বলে জানান বক্তারা।সভায় ময়মনসিংহ মহানগর মহিলা দলের নেত্রী আতিয়া ফাইরুজ মলি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির ওপর জোর দেন।এছাড়াও দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ডা. এম এ মান্নান সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহবান জানান।এ সময় উপস্থিত ছিলেন মোঃ বুলবুল আহাম্মেদ, মুক্তার হোসেন, মোঃ ইসলাম, মোঃ সুচি, মোঃ শহিদুল ইসলাম স্বপন, মোঃ শাজাহান, মোঃ আনোয়ার হোসেন, মোরশেদ আলম ঈদু, মোঃ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এলাকাবাসীর অভিযোগ, একটি অবৈধ রাস্তা ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা সহজেই পালিয়ে যেত। এ সমস্যা সমাধানে স্থানীয়দের অর্থায়নে ওই পথটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে একটি অসাধু চক্র এ নিয়ে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা।
মাদকবিরোধী কার্যক্রম ব্যাহত করতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে উল্লেখ করে এলাকাবাসী আইন-শৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।সভা শেষে এলাকাবাসী প্রশ্ন তোলেন—কবে বন্ধ হবে মাদকের এই ভয়াল থাবা? কবে নিরাপদ হবে এলাকা এবং রক্ষা পাবে যুব সমাজ?তাদের প্রত্যাশা, প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং কোতোয়ালী মডেল থানার জোরালো অভিযানের মাধ্যমে খুব দ্রুত আকুয়া এলাকাকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!