
সুমন ভট্টাচার্য
খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ময়মনসিংহ সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র হল রুমে ২০২৫-২৬ অর্থবছরের এ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবাইরা বেগম সাথী স্বাগত বক্তব্যে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন এবং কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহবান জানান।ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।