1. admin@auchsangbad.com : admin :
সৌদি আরবে মিসাইল হামলায় নিহত বাচ্চু মিয়ার জানাজা এবং দাফন সম্পন্ন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত বাচ্চু মিয়ার জানাজা এবং দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পঠিত

এ.এস.এম হামিদ হাসান-কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

সৌদি আরবের আল খারিজ শহরে মিসাইল হামলায় জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের নিহত বাচ্চু মিয়ার জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে সৌদি আরবে।

শুক্রবার জুমার নামাজ শেষে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আল খারিজের স্থানীয় একটি কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।

অন্যদিকে জানাজা এবং দাফনে অংশ নেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত এবং লেবার উইং এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে,গত ৯ মার্চ সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের বাচ্চু মিয়া (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ওইদিন ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে আল তোয়াইক বলদিয়া কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি প্রবাসে পাড়ি জমান।

স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা গেছে, ইফতারের আগে শ্রমিকদের আবাসিক ক্যাম্পে হঠাৎ একটি মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে অবস্থানরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই বাচ্চু মিয়ার মৃত্যু হয়।

সৌদি আরবে তার সাথে কর্মরত সহকর্মীরা বলেন ঘটনার সময় বাচ্চু মিয়া কর্মস্থলের ক্যাম্পেই অবস্থান করছিলেন। বিস্ফোরণের পর সহকর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া দুই কন্যা সন্তানের জনক। তাদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। প্রবাসে তার এমন আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন একাধিকবার।

বাচ্চু মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ি পশ্চিম ফেকামারা এলাকায় শোকের আবহ তৈরি হয়। মরহুমের আত্মীয় স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়াও ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী,জেলা প্রশাসক,উপজেলা প্রশাসন, জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা আমিরসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। সরকারের পক্ষ থেকে বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সূত্র – সৌদি প্রবাসী ইমরান হোসেনের তথ্যসূত্র থেকে সংগৃহীত।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!