1. admin@auchsangbad.com : admin :
হোসেনপুরে সড়ক সংস্কার ও পাকা করনের দাবিতে মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

হোসেনপুরে সড়ক সংস্কার ও পাকা করনের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

আফজালুর রহমান উজ্জল

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর ৪ নং ওয়ার্ড উত্তর গোবিন্দপুর মহিলা মাদ্রাসা হইতে কাটখাল ঈদগাহ হয়ে এলাহী নেওয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বাঘারিচর জামে মসজিদ পর্যন্ত প্রায় দের কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের মেরামত ও পাকা কারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী, স্কুল ও মাদ্রাসা পরোয়া কুমলমতি শিশু ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।সোমবার সকাল ১১ টায় উত্তর গোবিন্দপুর এলাকায় জনদুর্ভোগ নিরসন কমিটি ও এলাকাবাসির উদ্যোগে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন,মোঃ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক এলাহী নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোঃ খলিলুর রহমান প্রভাষক গচিহাটা পাকুন্দিয়া ডিগ্রী কলেজ মাওলানা মোঃ নজরুল ইসলাম সহকারী শিক্ষক বাকচান্দা সিনিয়র ফাজিল মাদ্রাসা,শরিফুল ইসলাম বাদরু সহকারী শিক্ষক বাকচান্দা ফাজিল মাদ্রাসা,আব্দুল সাত্তার,নুরুল হক হিরা,নাসির উদ্দিন মাস্টার মোঃ ইমাম হোসেন,আব্দুল ওয়াহাব আজিজুল হক প্রবাসী অলিউল্লাহ মামুন গ্রাম পুলিশ এবং জনদুর্ভোগ কমিটির আহবায়ক মোঃ সোহেল রানা প্রমুখ।

আমিনুল ইসলাম মাষ্টার বলেন,এলাকার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ গ্রামীণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো স্কুল কলেজ ও মাদ্রাসা পরোয়া ছাত্র-ছাত্রী এবং স্থানীয় লোকজন চলাচল করে থাকে কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে রাতের বেলায় গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই ছোটবড় দুর্ঘটনা ঘটছে। এ গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

অন্য বক্তারা বলেন, বৃষ্টির সময় সড়কের গর্তগুলোতে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে পথচারী,রিকশাচালক,মোটরসাইকেল আরোহীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছে। ছোটবড় দুর্ঘটনা ঘটছে।

বক্তারা অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে দফায় দফায় আন্দোলন কর্মসূচি পালন করা হলেও উপজেলা প্রশাসন ও উপজেলা এলজিইডি র পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। তা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!