1. admin@auchsangbad.com : admin :
মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা,গুরুতর জখম - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

মঠবাড়িয়ায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা,গুরুতর জখম

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২২ বার পঠিত

স্টাফ রিপোর্টার
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মর্তুজা হোসাইনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ১৯ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মর্তুজা হোসাইন তার কার্যালয় থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মঠবাড়িয়া পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ১০-১২ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে হকিস্টিক ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এবং মোটরসাইকেল ভাঙচুর করে।স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীদের নেতৃত্বে ছিলেন পৌর যুবদল কর্মী বেল্লাল ও হিরু হাং। আহত মর্তুজা হোসাইন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও কাউন্সিল অব কনজিউমার রাইটস (সিআরবি) মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন ও ঢাকা এক্সপ্রেস-এর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।ঘটনার সময় মর্তুজার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগীর দাবি, এর আগে গত ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একই চক্র তার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির চেষ্টা চালায়। এ ঘটনায় মামলা দায়ের করা হলে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ওই ঘটনার জেরে দীর্ঘদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল এবং এরই ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।মর্তুজার স্ত্রী শামসুন্নাহার অভিযোগ করেন, তার স্বামী একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী হওয়া সত্ত্বেও থানায় মামলা নিতে গড়িমসি করা হয়েছে। উল্টো প্রতিপক্ষ একটি মিথ্যা মামলা দায়ের করেছে বলেও তিনি দাবি করেন।এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, “আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!