1. admin@auchsangbad.com : admin :
চৌদ্দগ্রামে মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচয় পর্ব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

চৌদ্দগ্রামে মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচয় পর্ব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

জহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চৌদ্দগ্রাম উপজেলা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য পরিচয় পর্ব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি কাজী আব্দুল সাত্তার-এর নেতৃত্বে এবং কাজী মোজাম্মেল হক লাউশন-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব জহিরুল ইসলামসহ কমিটির সকল নেতাকর্মী। বক্তারা মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ে মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। সংগঠনটি আইনি সহায়তা প্রদান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, শিক্ষা সহায়তা কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের মতো নানা মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

এছাড়াও সংগঠনটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন সেমিনার, কর্মশালা ও ক্যাম্পেইন পরিচালনা করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

চৌদ্দগ্রাম জেনারেল হাসপাতালের চতুর্থ তলার একটি হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!