1. admin@auchsangbad.com : admin :
এসপি কামরুল হাসানের নেতৃত্বে ময়মনসিংহে নিরাপত্তার চাদরে স্বস্তির ঈদ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

এসপি কামরুল হাসানের নেতৃত্বে ময়মনসিংহে নিরাপত্তার চাদরে স্বস্তির ঈদ

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পঠিত

সুমন ভট্টাচার্য
ময়মনসিংহে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশের গ্রহণ করা সুপরিকল্পিত ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তির ঈদ উদযাপন করেছেন নগরবাসী। পুলিশ সুপার কামরুল হাসানের নেতৃত্বে পুরো জেলায় গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তা বলয়,যা সাধারণ মানুষের মাঝে আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনে।জানা গেছে,জেলার ১৪টি উপজেলায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। অজ্ঞানপার্টি ও মলমপার্টির মতো অপরাধচক্রের দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামানো হয় একাধিক বিশেষ টিম। বিভাগীয় শহর কোতোয়ালী থানায় ১১টি টিম,মোটরসাইকেল ও অটোরিকশা টহল টিম দিন-রাত দায়িত্ব পালন করে। অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম নিজেও ঈদের আগের কয়েকদিন মাঠে থেকে সার্বিক তদারকি করেন।
শহরের গুরুত্বপূর্ণ স্থান যেমন ব্যাংক,অফিস-আদালত ও শপিংমলগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়। নারী ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেটগুলোতে নারী পুলিশ নিয়োগ দেওয়া হয়, যা ইভটিজিং ও হয়রানি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
এদিকে মহাসড়কগুলোতে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। জেলার প্রবেশপথে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়।রেলস্টেশন ও বাস টার্মিনাল এলাকায় পকেটমার ও অজ্ঞানপার্টির তৎপরতা রোধে সার্বক্ষণিক পুলিশি নজরদারি জোরদার করা হয়।নগরবাসীর কেনাকাটা নির্বিঘ্ন করতে গভীর রাত পর্যন্ত নৈশ টহল জোরদার রাখা হয়। শপিংমলের সামনে অবৈধ পার্কিং বন্ধে কঠোর অবস্থান নেয় পুলিশ। পাশাপাশি চাঁদাবাজি,ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান,“রমজান ও ঈদকে কেন্দ্র করে মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে, নিশ্চিন্তে কেনাকাটা করতে পারে—সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।”সবমিলিয়ে বলা যায়,ময়মনসিংহে ঈদকে কেন্দ্র করে জেলা পুলিশের আন্তরিকতা,পেশাদারিত্ব ও সময়োপযোগী পদক্ষেপে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে,যা সাধারণ মানুষের ঈদ আনন্দকে করেছে আরও স্বস্তিময় ও নিরাপদ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!