1. admin@auchsangbad.com : admin :
এক হাজার অসহায় পরিবারের মাঝে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

এক হাজার অসহায় পরিবারের মাঝে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পঠিত

সুমন ভট্টাচার্য

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ময়মনসিংহের ২৭ নম্বর ওয়ার্ডে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপির আহ্বায়ক তিতুমীর সরকার টিটু। তাঁর ব্যক্তিগত উদ্যোগে এলাকার প্রায় এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে উপকৃত পরিবারের সদস্যদের মাঝে দেখা গেছে স্বস্তি ও আনন্দের ছোঁয়া।জানা যায়,স্থানীয়ভাবে আয়োজিত এই বিতরণ কর্মসূচিতে দরিদ্র পরিবারের জন্য নতুন কাপড়,খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়। ঈদকে ঘিরে যেখানে স্বচ্ছল পরিবারগুলো আনন্দে মেতে ওঠে, সেখানে পিছিয়ে থাকা মানুষের মুখে হাসি ফোটাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।উপহার পেয়ে অনেক অসহায় মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,ঈদের আগে নতুন কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ায় তাদের পরিবারের মধ্যে উৎসবের আমেজ ফিরে এসেছে। বিশেষ করে শিশুদের মধ্যে ছিল সবচেয়ে বেশি উচ্ছ্বাস,যারা নতুন পোশাক পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে।এ বিষয়ে তিতুমীর সরকার টিটু বলেন,“মানবিক দায়িত্ববোধ থেকেই আমি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ঈদ মানে শুধু আনন্দ নয়,এটি ভাগাভাগিরও উৎসব। সমাজের সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে দরিদ্রদের পাশে দাঁড়ান,তাহলে ধনী-দরিদ্রের বৈষম্য অনেকটাই কমে আসবে।”স্থানীয় বাসিন্দারা মনে করেন,এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। তারা আরও বলেন, নিয়মিত এমন কার্যক্রম চালু থাকলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করে তিতুমীর সরকার টিটুর এই উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!