1. admin@auchsangbad.com : admin :
জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী বাগমারার রিনা ইসলাম - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী বাগমারার রিনা ইসলাম

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

আলমগীর হোসেন,বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার রাজনীতিবিদ ও সহকারী অধ্যাপক রিনা ইসলাম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশা করেছেন।দীর্ঘদিন ধরে শিক্ষা ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখার দাবি উঠেছে।জানা যায়,রিনা ইসলাম ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৫-৯৬ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং প্রথম বর্ষ থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন।বিশ্ববিদ্যালয় জীবনে তিনি তাপসী রাবেয়া হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।পরবর্তীতে ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত তাপসী রাবেয়া হল ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।ছাত্ররাজনীতির সময় তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।শিক্ষাজীবন শেষে ২০০২ সালে নিজ এলাকায় ফিরে এসে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।একই সঙ্গে সক্রিয়ভাবে রাজনীতিতেও যুক্ত থাকেন।দলীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে তিনি বাগমারা উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা নির্বাচিত হন।পরে ২০১২ সালে রাজশাহী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পান। ২০১৪ সালে বাগমারা উপজেলা মহিলা দলের সভাপতি নির্বাচিত হন।বর্তমানে তিনি রাজশাহী জেলা মহিলা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয় নেতাকর্মীদের মতে,দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দিলে বাগমারা সহ রাজশাহী অঞ্চলের নারীদের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।এ বিষয়ে রিনা ইসলাম বলেন,দল যদি আমাকে মূল্যায়ন করে এবং সুযোগ দেয়,তাহলে আমি নারী উন্নয়ন ও এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই।স্থানীয় রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে,শিক্ষা ও রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে সংরক্ষিত নারী আসনের মনোনয়নে রিনা ইসলামকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতে পারে।তাহলে তৃণমূলের নারীদের রাজনীতিতে অংশগ্রহণ সেটি আরো বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!