
মোঃ মহিউদ্দিন সরকার,কেন্দুয়া(নেত্রকোনা)
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভাধীন মেসার্স লিসা এন্টারপ্রাইজের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদ খোকনের সার্বিক তত্ত্বাবধানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার(৮মার্চ)কেন্দুয়া পৌরসভায় অবস্থিত সাফিয়া খোরশেদ আহম্মেদ মডেল একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতাকর্মী,মৎস্য চাষিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।