
নিজস্ব প্রতিবেদক :
আজ শনিবার ২১ ফেব্রুয়ারী কিশোরগঞ্জে হোসেনপুর যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করেন হোসেনপুর উপজেলা প্রশাসন,মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদের মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা,সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহসীন মাসনাদ,হোসেনপুর সার্কেল তোফাজ্জল হোসেন,অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃতানভীর হাসান জিকো,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ,সাবেক পৌর মেয়র ও বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান,পৌর বিএনপি র সভাপতি এ কে এম শফিকুল হক শফিক ও সাধারণ সম্পাদক মোঃ মানছুরুল হক রবিন,হোসেন পুর উপজেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে সভাপতি এসকে শাহীন নবাব হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ,উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক শওকত হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক আবু নাঈম,এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার লোকজনের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ভাষা আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।এদিকে দিবসটি উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি ভোরে খালি পায়ে র্যালি নিয়ে স্থানীয় শহীদ মিনারগুলোতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন স্কুল,কলেজ,মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থীরাও। এছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ও সংগঠনের পক্ষ থেকে র্যালি ও পুষ্পস্তবর্ক অর্পণ করা হয়।