1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে জমিজমা বিরোধে আইনজীবি সহকারীকে মারধরের অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জে জমিজমা বিরোধে আইনজীবি সহকারীকে মারধরের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক.

কিশোরগঞ্জে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের বাড়িতে হামলা,ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি ভুক্তভোগী মো. লিয়াকত আলী (৬৫) কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিয়াকত আলী কিশোরগঞ্জ সদর উপজেলার পাড়াপড়মানন্দ (পাগলাকান্দা) গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন আইনজীবী সহকারী। অন্যদিকে অভিযুক্তরা হলেন,একই গ্রামের ঝুমা আক্তার,পপি আক্তার,হানিফ মিয়া,সোহেল মিয়া,রাবেয়া খাতুন,মুহেছানা আক্তার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন,দীর্ঘদিন ধরে ভাবি ও ভাতিজা–ভাতিজিদের সঙ্গে বাড়ির জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে আমার বসতঘরের উঠানে প্রবেশ করেন। হামলাকারীরা ঘরের দেয়াল ও দুটি পানির পাইপ ভেঙ্গেঁ ফেলেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাধা দিতে গেলে আমাকে মারধর করা হয়। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলা ও ফুলে যাওয়ার মতো জখম হয়।

তিনি আরও বলেন,আমার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা আমাকে ও আমার পরিবারকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ভবিষ্যতে জোরপূর্বক জায়গা-সম্পত্তি দখলের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন,বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। এর আগেও অভিযুক্তদের বাবা শওকত আলী আমার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছিলেন। লিয়াকত আলীর দাবি, সেসব মামলায় আদালত থেকে আমাকে অব্যাহতি ও খালাস দিয়েছেন।

অভিযুক্তদের আচরণে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সংবাদ সম্মেলনে জানান।এলাকাবাসী জানান,এর আগেও ঝুমা গং লিয়াকত আলীর ওপর হামলা চালিয়ে তাঁকে আহত করে। এ নিয়ে থানায় একাধিকবার অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত পক্ষ অপরাধ করেও সালিস বা মীমাংসা মানে না,বরং লিয়াকত আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন,লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরেজমিন তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!