1. admin@auchsangbad.com : admin :
প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার আর নেই - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার আর নেই

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

সুমন ভট্টাচার্য-স্টাফ রিপোর্টার.

উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক ও লোকসংগীতশিল্পী সুনীল কর্মকার আর নেই। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোররাত ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।সুনীল কর্মকারের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধার বন্যা বইছে। শিল্পী,সংস্কৃতিকর্মী ও তাঁর অগণিত ভক্ত-অনুরাগীরা গভীর শোক প্রকাশ করছেন।নেত্রকোনায় জন্ম নেওয়া এই কৃতী শিল্পী মাত্র ৭ বছর বয়স থেকেই সংগীতচর্চায় যুক্ত হন। কেবল কণ্ঠ নয়,তিনি বেহালা,দোতারা,তবলা ও হারমোনিয়ামসহ একাধিক বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন।বিখ্যাত বাউল সাধক ও একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনে অনুপ্রাণিত হয়েই সংগীতজগতে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করেন সুনীল কর্মকার। ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে তিনি কণ্ঠ ও সুর সংযোজন করেন,যার অনেকগুলোই শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দনাল গ্রামের কৃতী সন্তান সুনীল কর্মকার ছিলেন শুদ্ধ বাউল ধারার অন্যতম সাধক।দেহতত্ত্ব,আত্মতত্ত্ব,নিগূঢ়তত্ত্ব ও সৃষ্টিতত্ত্বভিত্তিক বাউল গানে তাঁর অনবদ্য পরিবেশনা হাজারো দর্শক-শ্রোতাকে মুগ্ধ করত।
২০২৪ সালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী জালাল মেলায় এই গুণী শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সে সময় তাঁর পরিবেশনায় আদি বাউল ধারার পূর্ণরূপ ফুটে ওঠে।লোকজ এই গুণী শিল্পী তাঁর গানের মধ্যদিয়ে ভক্তদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।সুনীল কর্মকারের মৃত্যুতে সমকাল পরিবার,লোকজ সংগ্রহশালা ও গণপাঠাগার (সাজিউড়া),কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব এবং কেন্দুয়া ঝংকার শিল্পী গোষ্ঠী গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।ওঁ দিব্যান লোকান সগচ্ছুতে — অনন্তলোকে তিনি শান্তিতে থাকুন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!