1. admin@auchsangbad.com : admin :
লাইফ নন লাইফ ১৩ টি প্রতিষ্ঠান কে আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

লাইফ নন লাইফ ১৩ টি প্রতিষ্ঠান কে আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫২০ বার পঠিত

বিশেষ প্রতিবেদক.

বীমা খাতের ১৩ প্রতিষ্ঠানকে তাদের অর্জনের জন্য পুরস্কৃত করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সম্প্রতি অনুষ্ঠিত ১৯২তম সভায় আইডিআরএ এ জন্য ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আইডিআরএ গতকাল রোববার এ সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি আকারে বীমা খাতের সব কোম্পানিকে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বীমা খাতে ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা,জনসাধারণের আস্থা ফিরিয়ে আনা এবং ভালো কোম্পানিগুলোর কাজের মূল্যায়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জীবনবীমা ও সাধারণ বীমা (নন-লাইফ) শ্রেণিতে ২০২৫ সালের জন্য প্রথম,দ্বিতীয়,তৃতীয়,চতুর্থ ও পঞ্চম অবস্থানকারী শীর্ষ ১৩ প্রতিষ্ঠানের নাম ইতিমধ্যে নির্বাচিত করেছে আইডিআরএ। তার আগে সংস্থাটি এ খাতের কোম্পানিগুলোর সার্বিক সুশাসন পর্যালোচনা করেছে।

আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড হস্তান্তরের কার্যক্রম শিগগির সবাইকে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।বাংলাদেশে জীবনবীমা প্রতিষ্ঠান রয়েছে ৩৬টি। এর মধ্যে প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠান হচ্ছে মেটলাইফ। এ ছাড়া দ্বিতীয় হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স,তৃতীয় ডেলটা লাইফ ইন্স্যুরেন্স,চতুর্থ জীবন বীমা করপোরেশন এবং পঞ্চম স্থান অর্জনকারী যৌথভাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সাধারণ বীমা প্রতিষ্ঠান রয়েছে ৪৬টি। এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। দ্বিতীয় হয়েছে সাধারণ বীমা করপোরেশন, তৃতীয় হয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, চতুর্থ হয়েছে গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স এবং পঞ্চম হয়েছে যৌথভাবে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।নন-লাইফ বিমা খাতে প্রথম স্থান অর্জনকারী প্রগতি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন,‘তথ্যটি জেনে ভালো লাগছে। প্রগতি ইন্স্যুরেন্সের এ পুরস্কার পাওয়ার মাধ্যমে আমাদের এটা মনে হচ্ছে যে সুশাসন বজায় রেখে প্রতিষ্ঠান পরিচালনা করলে তার স্বীকৃতি মিলবেই।’

বীমা কোম্পানিগুলোর মালিকপক্ষের সমিতি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জীবনবীমা কোম্পানির মধ্যে ৩ হাজার ৩১০ কোটি টাকা প্রিমিয়াম আয়ের মাধ্যমে সবার শীর্ষে ছিল মেটলাইফ। এদিকে ৫১২ কোটি টাকা প্রিমিয়াম আয়ের মাধ্যমে সাধারণ বীমা কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!