1. admin@auchsangbad.com : admin :
হোসেনপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে বিলের টাকা আত্মসাৎ ও সাংবাদিককে হুমকির অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

হোসেনপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে বিলের টাকা আত্মসাৎ ও সাংবাদিককে হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৩৩ বার পঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি বিজ্ঞাপনের বিলের টাকা পরিশোধ না করে উল্টো সাংবাদিককে হুমকি-ধমকি ও হয়রানির অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও পাওনা টাকা আদায়ের দাবিতে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক এস.কে শাহীন নবাব।

​অভিযুক্ত কর্মকর্তার নাম জেসমিন আক্তার (৩৬)। তিনি হোসেনপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে বাদী এস.কে শাহীন নবাব বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর হোসেনপুর উপজেলা শাখার সভাপতি এবং ‘দৈনিক নওরোজ’ পত্রিকার উপজেলা প্রতিনিধি।

​থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে হোসেনপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে ‘খাদ্য বান্ধব ডিলার নিয়োগ’ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি (স্মারক নং-১৮২) প্রকাশের জন্য এস.কে শাহীন নবাবকে দায়িত্ব দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ‘দৈনিক নওরোজ’ পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। এরপর পত্রিকাটির নিয়ম মেনে ১৬,২৮৪ (ষোল হাজার দুইশত চুরাশি) টাকার বিল ভাউচার অভিযুক্ত কর্মকর্তার দপ্তরে জমা দেওয়া হয়।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়,বিল জমা দেওয়ার পর দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও অভিযুক্ত জেসমিন আক্তার বিল পরিশোধ না করে নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। ভুক্তভোগী সাংবাদিক খোঁজ নিয়ে জানতে পারেন,ওই কর্মকর্তা সরকারি কোষাগার থেকে সম্পূর্ণ বিলের টাকা উত্তোলন করে ফেলেছেন,কিন্তু অসৎ উদ্দেশ্যে তা সাংবাদিককে পরিশোধ করছেন না।

​সর্বশেষ গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুরে ভুক্তভোগী সাংবাদিক মুঠোফোনে বিলের টাকার বিষয়ে জানতে চাইলে, অভিযুক্ত কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি সাংবাদিককে চিনতে অস্বীকার করেন এবং টাকা দিতে অস্বীকৃতি জানান। সাংবাদিক আইনের আশ্রয় নেওয়ার কথা বললে জেসমিন আক্তার তাকে হুমকি দিয়ে বলেন, “আপনি থানা-পুলিশ করে কীভাবে আমার নিকট হতে টাকা উদ্ধার করেন সেটা আমি দেখব এবং আপনি কত বড় সাংবাদিক সেটাও আমি দেখব।”

​এস.কে শাহীন নবাব অভিযোগ করেন, “তিনি একজন সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও আমার সাথে প্রতারণা করছেন। তিনি সম্পূর্ণ টাকা উত্তোলন করে আমাকে অর্ধেক টাকা দিয়ে বাকিটা আত্মসাৎ করার পায়তারা করছিলেন। এখন টাকা চাইতে গেলে আমাকে মিথ্যা মামলায় জড়ানোসহ নানা হুমকি দিচ্ছেন।”এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে আইনি সহায়তা পেতে তিনি থানায় এই অভিযোগ দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!