1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরের বীরগঞ্জ থানার আলোচিত দানিউল হত্যা মামলার রহস্য উদঘাটন করে মূল অভিযুক্তদের গ্রেফতার করেছে জেলা পুলিশ দিনাজপুর। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ থানার আলোচিত দানিউল হত্যা মামলার রহস্য উদঘাটন করে মূল অভিযুক্তদের গ্রেফতার করেছে জেলা পুলিশ দিনাজপুর।

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২৪৬ বার পঠিত

জাহিদ দিনাজপুর প্রতিনিধি.

দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এর দিক নির্দেশনায় ও সরাসরি তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা ও বীরগঞ্জ থানা পুলিশ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের জন্য মাঠে নামে এবং প্রযুক্তিগত তথ্য উপাত্ত বিশ্লেষন করে সন্দেহভাজন কয়েক জনের অবস্থান খুলনা ও বাগেরহাট জেলায় সনাক্ত করে। অবস্থান নিশ্চিত হওয়ার পরে দিনাজপুর জেলা গয়েন্দা শাখার একটি চৌকস টিম গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে খুলনা ও বাগেরহাট জেলায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে । কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে অভিযুক্তগনকে গ্রেফতার করতে ব্যর্থ হলেও অভিযোক্ত আবু বক্কর বাদশা এর ভাড়া বাসা থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় এবং অপর অভিযুক্ত ব্যক্তির সম্পর্কে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায় যে সে একজন দুর্ধর্ষ অপরাধী।পরবর্তীতে গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে দিনাজপুর জেলা পুলিশের একটি চৌকস টিম, বীরগঞ্জ থানার মামলা নং-১২, তাং-১৩/১২/২০২৫ খ্রি. ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ মূলে তদন্তে প্রাপ্ত এবং তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত ০১। মোঃ আবু বক্কর ওরফে বাদশা (২৬),পিতা-মোঃ মোতালেব শেখ,সাং-উৎকুল,থানা-বাগেরহাট সদর,জেলা-বাগেরহাট কে খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে অভিযান পরিচালনা করে র‍্যাব-০৬ খুলনা এর সহযোগীতায় গ্রেফতার করা হয়। মোঃ আবু বক্কর ওরফে বাদশা এর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যতম আসামী ০২। মোঃ শাহ আলম কল্লোল (৫৬),পিতা-মৃত আলহাজ রজব আলী মোল্লা, মাতা-মৃতা আলহাজ সামসুন্নাহার,সাং-মহারাজা মোড়,উত্তর বালুবাড়ী,দিনাজপুর কে তাহার নিজ বাসা হইতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে অভিযুক্ত মোঃ শাহ আলম কল্লোল এর দেওয়া তথ্য মতে মামলার অন্যতম আসামী ০৩। মোছাঃ সুলতানা রাজিয়া ওরফে পপি (৪১),স্বামী-মৃত দানিউল ইসলাম,সাং-আরাজি চৌপুকুরিয়া, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর কে তাহার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়

তদন্তে প্রাপ্ত অভিযুক্ত শাহ আলম কল্লোল ও মোছাঃ সুলতানা রাজিয়া ওরফে পপি পরস্পর যোগসাজসে অভিযুক্ত আবু বক্কর ওরফে বাদশার মাধ্যমে ১০,০০০,০০/- টাকার বিনিময়ে পেশাদার খুনী ভাড়া করেন এবং দানিউলকে ‘ত্যার জন্য সুবিধা জনক সময়ের অপেক্ষা করতে থাকে। গত ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে শুরু হওয়া বীরগঞ্জ থানাধীন আরাজি চৌপুকুলিয়া গ্রামস্থ জিন্দাপীর মেলা চলাকালীন অনেক লোক সমাগম হওয়ায় অভিযুক্তগন হত্যার জন্য উপযুক্ত সময় বিবেচনা করে আবু বক্কর ওরফে বাদশার এর মাধ্যমে অজ্ঞাত ভাড়াটে খুনী চক্রকে দিনাজপুরে ডেকে নিয়ে আসেন। অভিযুক্ত মোছাঃ সুলতানা রাজিয়া ওরফে পপি হত্যা কান্ডের ছক আঁকেন এবং কিভাবে দানিউলের বাসায় ঢুকে হত্যাকান্ডটি চালাবেন এ সংক্রান্তে শর্ট ভিডিও শাহ আলম কল্লোলের হোয়াটস্অ্যাপ নাম্বারে প্রেরণ করেন। পরবর্তীতে আবু বক্কর ওরফে বাদশা তাহার সঙ্গীয় পেশাদার খুনী বাহিনীর সহিত দিনাজপুর সদরের বালুবাড়ীতে শাহ আলম কল্লোলের সহিত দেখা করে দানিউলের বাসার চাবি বুঝে নেন এবং হত্যা কান্ডের পরিকল্পনা সংশ্লিষ্ট শর্ট ভিডিওটি দেখে এবং ঘটনাস্থলে পূর্বে রেকি করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেন। গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুমানিক ভোর রাতে আবু বক্কর ওরফে বাদশা তাহার সঙ্গীয় পেশাদার খুনী বাহিনীর সহিত দানিউলের গলা কেটে মৃত্যু নিশ্চিত করে। এ সংক্রান্তে অভিযুক্ত শাহ আলম কল্লোল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে।

উল্লেখ্য দানিউল ইসলাম পেশায় একজন অবস্থাশীল কৃষক। গত ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে আনুমানিক রাত্রি ২ থেকে ৩ টার দিকে নিজ শয়ন কক্ষের বিছানার উপরে তাহার গলাকাটা লাশ পরে থাকতে দেখা যায়। ঘটনাটি ছিল চাঞ্চল্যকর,রহস্যজনক ও কুলেস। অভিযুক্তগন হত্যার দায় স্বীকার করেন এবং অভিযুক্ত আবু বক্কর বাদশার দেয়া তথ্য মতে ডিসিষ্ট দানিউলের নিজ বাসভবনের ১০০ গজ সামনে অবস্থিত পুকুর থেকে হত্যাকান্ডের সময় ফেলে দেওয়া সিসিস্টের বাসার তালাচাবি উদ্ধার করা হয়। মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে

আসামীর নাম ও ঠিকানাঃ

১। মোঃ আবু বক্কর ওরফে বাদশা (২৬), পিতা-মোঃ মোতালেব শেখ, সাং-উৎকুল, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট।
২। মোঃ শাহ আলম কল্লোল (৫৬), পিতা-মৃত আলহাজ রজব আলী মোল্লা, মাতা-মৃতা আলহাজ সামসুন্নাহার, সাং-মহারাজা মোড় উত্তর বালুবাড়ী, দিনাজপুর।
৩। মোছাঃ সুলতানা রাজিয়া ওরফে পপি (৪১), স্বামী-মৃত দানিউল ইসলাম, সাং-আরাজি চৌপুকুরিয়া, থানা-বীরগঞ্জ, জেলা-দিনাজপুর।

মামলা সংক্রান্ত তথ্যঃ

> অভিযুক্ত আবু বক্কর বাদশা- নাটোরের বড়াইগ্রাম থানার এফআইআর নং-৪০ তারিখ ২৮/০১/২০২৪ খ্রি. জিআর নং-৪৩ সময়ঃ ২৩.১৫ ঘটিকায় ধারা-৯৫/৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১; অভিযোগ পত্রে সে অভিযুক্ত। (তদন্তপ্রাপ্ত)

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!