1. admin@auchsangbad.com : admin :
কর্মক্ষেত্রে পেশাদারিত্বের জায়গায় কোনো আপস নয়-জেলা প্রশাসক - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কর্মক্ষেত্রে পেশাদারিত্বের জায়গায় কোনো আপস নয়-জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি.

ময়মনসিংহের জেলা পর্যায়ের সকল দপ্তরের কার্যধারার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি জানতে আজ ১৮ জানুয়ারি রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জানুয়ারি/২৬ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সঞ্চালনায় ময়ময়সিংহ পুলিশ সুপার, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা,জেলার অন্তর্গত ১৩ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার,জেলার অন্তর্গত অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান,প্রকল্পের কার্যক্রমে কোনো ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হলে আমাকে হোয়াটসঅ্যাপে আপডেট জানাবেন।সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান,ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়ের নামকরণ শহীদ সাগর চত্বর করার কার্যক্রম চলমান। মশা নিধনে ৩৩ ওয়ার্ড জুড়ে ক্রাশ প্রোগ্রাম, যানজট ও পার্কিং সমস্যা নিরসনে ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম,মাইকিং,প্রচার,সকাল ও দুপুরে লার্ভিসাইড,সন্ধ্যায় এডাল্টিসাইড কার্যক্রম চলমান রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান,হলুদ ও আখ উৎপাদনে প্রণোদনা দিচ্ছে সরকার। বর্তমানে ভালুকা,ত্রিশাল ও ফুলবাড়িয়ায় এ কার্যক্রম চলছে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) জানায়,আগামী ২০ জানুয়ারি ২০২৬ খ্রি: থেকে আরবি ভাষা শিক্ষার উপর তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এছাড়াও অন্যান্য দপ্তর তাদের নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

সভাপতি বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটার রেজিষ্ট্রেশনে ময়মনসিংহ দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আসন্ন জাতীয় নির্বাচনে নিজ নিজ ক্ষেত্রে যার যা ভূমিকা আছে, তা পালন করতে হবে। ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আমাদের কোনো একটা অবহেলার কারণে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক,কর্মচারী, আনসার বাহিনীর সদস্য,উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ কোনো বিপদের সম্মুখীন না হয়। সরকারি দপ্তরের কর্মকর্তাগণ নিজ দপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রচারণা চালাতে পারবেন না। গণভোটের প্রচারণায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস ময়মনসিংহের পাশাপাশি তৃণমূল পর্যায়ে যে সকল দপ্তর সরাসরি জড়িত,গণভোট বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করুন। আসন্ন নির্বাচনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ,সকল কেন্দ্র ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতাধীন থাকবে। কর্মক্ষেত্রে পেশাদারিত্বের জায়গায় কোনো আপস নয়। সকলের সার্বিক সহযোগিতায় আমরা একটা সুষ্ঠু,নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন করতে চাই।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!