1. admin@auchsangbad.com : admin :
দূর্ণীতির বরপুত্র মতিউর রহমান পাঠান ও আবু নাসের টুকু‘র লাগাম টানবে কে? - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

দূর্ণীতির বরপুত্র মতিউর রহমান পাঠান ও আবু নাসের টুকু‘র লাগাম টানবে কে?

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

বিশেষ প্রতিবেদক.

২০২৬ সালের নতুন শিক্ষাবর্ষে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ৩০ কোটির অধিক বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করছে সরকার। এসব পাঠ্যবই ছাপানোর কাজ করছে শতাধিক বেসরকারি প্রেস (মুদ্রণ প্রতিষ্ঠান); যার মধ্যে কয়েকটি প্রেসের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে!

দূর্ণীতির বরপুত্র মতিউর রহমান পাঠান ও আবু নাসের টুকু‘র লাগাম টানবে কে? দূর্নীতি বাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করিলে তাদের রক্ষক নোয়াখালী অঞ্চলের বিএনপির উচ্চ কক্ষের ক্ষমতাবান নেতার নাম ভাঙ্গানো ও বর্তমান সরকারের মহাক্ষমতাধর জনৈক যুগ্মসচিবের ভাই পরিচয়দানকারি এনসিটিবি’র কর্মকর্তা বিতরণ নিয়ন্ত্রক মতিউর রহমান পাঠান ও উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু ম্যানেজ নামের শব্দটি প্রধান প্রতিবন্ধক।এনসিটিবির চেয়ারম্যান,সদস্য পাঠ্যপুস্তক,এনসিটিবি‘র সচিব ও প্রধান সম্পাদক সরকারের উপড় মহলও এই নিম্নমানের কাগজে বইএর ব্যাপারে কঠোর হলেও মহা দূর্নীতিবাজ বিতরণ নিয়ন্ত্রক মতিউর রহমান পাঠান ও আবু নাসের টুকু কারণে কোন ব্যবস্থায় কার্যকর করা যাচ্ছে না বলে এনসিটিবির কর্মকর্তা ও কর্মচারিদের সূত্রে জানা যায়। আরও দাপ্তরিক সূত্রে বিস্তর অভিযোগ রয়েছে যে,প্রিন্টার্সদের বিলের ক্ষেত্রে মতিউর রহমান পাঠানকে টাকা না দিলে বিল ছাড়েন না। এই মতিউর রহমান পাঠান এর কাছে বিতারিত ফ্যাসিট হাসিনার চার শত কোটি টাকার পিয়ন জাহাঙ্গীর ও ফেল! অনুমোদনহীন নিম্ন মানের কাগজ দ্বারা পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহকারি সকল অপকর্মের হোতা প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে গত ২১.১২.২৫ তারিখে কন্ট্রোল ইউনিয়ন বিডি স্বত্ত্বাধিকারী মোঃ বদরুল আলম স্বাক্ষরিত পত্রে(স্মারক নং- সিইউবিডি/এনসিটিবি/অগ্রণী-নিম্নমান/শি.ব.২০২৬/ ২০২৫/১৩৭০ তারিখ: ২১ ডিসেম্ববর ২০২৫ খ্রি.)”অগ্রণী প্রিন্টিং প্রেস” এরং “কর্ণফুলী আট প্রেস” (যার স্মারক্ নং-সিইউবিডি/এনসিটিবি/কর্ণফুলী-নিম্ন মান/শি.ব.২০২৬/২০২৫/১৬৬ তারিখ: ২১ ডিসেম্ববর ২০২৫ খ্রি.) এর এই জাতীয় কার্যকলাপের কোনো দায়ভার “কন্ট্রোল ইউনিয়ন বিডি” বহন করিবে না মর্মে “সদস্য (পাঠ্যপুস্তক),জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানান।যার অনুলিপি সচিব,এনসিটিবিকে দিয়েছে। সূত্র আরও জানায়,যে গত ২৩ ডিসেম্বর সচিব,প্রফেসর মোঃ সাহতাব উদ্দিন এর স্বাক্ষরে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুমোদনহীন ও নিম্নমানের কাগজ দ্বারা মুদ্রিত পাঠ্যপুস্তক যাচাই বাছাইপূর্বক বিনষ্টকরণ ও নিম্নমানের কাগজের রোল অপসারণ প্রসঙ্গে (সূত্র: সিইউবিডি/এনসিটিবি/অগ্রণী-নিম্নমান/শি.ব.২০২৬/২০২৫/১৩৬৯ তারিখ: ২১/১২/২০২৫ ও সিইউবিডি/এনসিটিবি/অগ্রণী-নিম্নমান/শি.ব.২০২৬/২০২৫/১৩৭০ তারিখ: ২১/১২/২০২৫)উক্ত বিষয়ে সদয় অবগতি/প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে অনুলিপি,সদস্য (পাঠ্যপুস্তক/অর্থ), এনসিটিবি,বিতরণ নিয়ন্ত্রক,এনসিটিবি,দায়িত্বপ্রাপ্ত মনিটরিং কর্মকর্তাগণ,এনসিটিবি,স্বত্বাধিকারী,কন্ট্রোল ইউনিয়ন বিডি,৭৩/১,ডায়মন্ড টাওয়ার,মাতুয়াইল,ডেমরা,ঢাকা-১৩৬২,পি এ টু চেয়ারম্যান,এনসিটিবি (চেয়ারম্যান মহোদয়ের সদয় অবগতির জন্য)কে দিয়েছে কিন্তু হাজরো অভিাগপত্র দিলেও মতিউর রহমান পাঠান ও উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু এর কারণে কোন অভিযোগ কার্যকর করা যাচ্ছে না বলে সূত্র জানিয়েছে।এখানে উল্লেখ্য ‍বিষয়টি হলো অগ্রণী প্রেসের মালিক হাসানুজ্জামান রুবেল ও উৎপাদন নিয়ন্ত্রক আবু নাসের টুকু জন্ম সূত্রে ফেনীর একই এলাকার বাসিন্দাি। তারা একে-অপরের অত্যন্ত ঘনিষ্ট।এলাকার ভাই ও সতীর্থ কলিগ মতিউর রহমান পাঠানকে ম্যানেজ করতে একাধিকবার অফিসের বাইরে রাজধানীর দামী হোটেলে বৈঠক করেন।পরিবারিক সম্পত্তি মনে করে লুটে নিচ্ছে শতশত কোটি টাকা!অনিয়মে জড়িত ৪ প্রেসের মালিক একই পরিবারের। তারা এসসিটিবিকে নিজেদের পরিবারিক সম্পত্তি মনে করে লুটে নিচ্ছে শতশত কোটি টাকা!জানা গেছে,অগ্রণী প্রেসের মালিক কাউসার-উজ-জামান রুবেল ও কর্ণফুলী প্রেসের মালিক হাসান-উজ-জামান রবিন আপন দুই ভাই এবং আনোয়ার প্রিন্টার্স এন্ড পাবলিকেশন ও কচুয়া প্রেস এন্ড পাবলিকেশন এর মালিক হুমায়ুন কবির ভগ্নিপতি।সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও মহিবুল হাসান চৌধুরী নওফেলের ওই সিন্ডিকেটের সঙ্গে বেশ সখ্যও ছিলেন তারা। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পরও তারা এনসিটিবির কাজ পাচ্ছে। অগ্রণী প্রেসের মালিক কাউসার-উজ-জামান রুবেলসহ তাদের কাছে বক্তব্য জানার জন্য যোগাযোগ করেও কাউকে পাও যায়নি।বিগত ৩/৪ বছর যাবৎ মুদ্রন জগতের মাফিয়া নিউজ পেপারে বই সরবরাহ,বই না দিয়ে অগ্রীম চালান এনে বিল নেওয়াসহ এমন কোন অপকর্ম নেই মুদ্রন জগতে দূর্নতির বরপুত্র অগ্রণী প্রেসের মালিক হাসানুজ্জামান রুবেল করেননি।কিন্তু গত বছরগুলোতে নিম্নমানের বই সরবরাহসহ অনৈতিক কর্মের জন্য তার ভাই রুবেল ও ভগ্নিপতি হুমায়ুনকে দুদক,এনসিটিবি,এনএসআইসহ সরকারের সব্বোর্চ মহল কয়েকবার আইনের আওতায় আনতে চেষ্টা করেছেন কিন্তু প্রতিবারেই কোন এক অদৃশ্য শক্তির বলে ছাড়া পয়ে যায়! তাদের খুটির জোড় এতই বেশী সকল অপকর্ম নিমিষেই শেষ! সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্যমতে, পাঠ্যবই ছাপাতে প্রেস দুটি প্রায় ৬০ থেকে ৭০ ভাগ নিম্নমানের (৩৮৫০ টন) রিসাইকেল কাগজ ব্যবহার করেছে। সূত্রের তথ্য,ভালো মানের একটন কাগজের দাম বাজারে ১ লাখ ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে। কিন্তু প্রেস দুটি যে নিম্নমানের রিসাইকেল কাগজ ব্যবহার করছে; সেটার দাম বাজারে ৬৫ থেকে ৭০ হাজার টাকা অর্থ্যাৎ টনপ্রতি পার্থক্য প্রায় ৫০ হাজার টাকা। এতে সরকার থেকে ১৯ কোটি টাকার বেশি হাতিয়ে নিচ্ছে প্রেস দুটি।স্বভাবতই বিষয়টি নিয়ে আপত্তি এনসিটিবির। প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্র বলছে,প্রেস দুটি থেকে ছাপানো ৫০ লাখ ফর্মা এবং নিম্নমানের রিসাইকেলকৃত কাগজে বই ছাপানোর কারণে সম্প্রতি বাইন্ডিং,কাটিং ও সরবরাহ স্থগিত করেছে তদারক প্রতিষ্ঠান এনসিটিবি। শুধু তাই নয়,ছাপা হওয়া নিম্নমানের এসব বই ও ফর্মা ধ্বংস করার নির্দেশও দিয়েছে এনসিটিবি কিন্তু মতিউর রহমানের হস্তক্ষেপে কিছু বই,ফর্মা কেটে ভিডিও করে অফিসে রেকড রেখে অভিযোগের বাস্তবায়ন করেন।খোঁজ নিয়ে জানা গেছে,প্রতিবছরই পাঠ্যবই ছাপাতে সরকারের ব্যয় হয় ১৫শ’ কোটি থেকে প্রায় ২ হাজার কোটি টাকা। আর এসব বই ছাপানোর কাজ করে শতাধিক বেসরকারি প্রেস। জানা গেছে, এই পাঠ্যবই ছাপানোর কাজ তদরকি করছে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি। আর পাঠ্যবইয়ের কাগজের মান যাচাই করছে (থার্ড পার্টি) বিডি কন্ট্রোল এজেন্সি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এসব প্রেসের বই ছাপানোর তদরকি করছে এই তিনটি প্রতিষ্ঠান। পরিদর্শনে গিয়ে তাদের কর্মকর্তারা চারটি প্রেসের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম পেয়েছে। একই পরিবারের মালিকানাধীন নোয়াখালীতে অবস্থিত কর্ণফুলী আর্ট প্রেস ও অগ্রণী প্রিন্টিং প্রেস ছাড়াও রয়েছে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত আনোয়ার প্রিন্টার্স এন্ড পাবলিকেশন ও কচুয়া প্রেস এন্ড পাবলিকেশন। পরে এনসিটিবির ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলেও তারা শক্ত কোনো পদক্ষেপ নিতে পারেন নাই।বর্তমান শিক্ষাবর্ষ ২০২৬ এর বই প্রায় শেষ পর্যায়ে।কিন্তু তাদের কারখানা পরিদর্শন,কর্মচারিদের সাথে কথা বলে জানা যায়,তাদের বই জমা দিতে আরও একমাস লেগে যাবে!ইতিমধ্যে এনসিটিবি,সরকারের অন্যান্য সংস্থাসহ দেশের জাতিয় গণমাধ্যমে তাদের নিম্মমানের বই সরবরাহে সংবাদ প্রকাশ হচ্ছে।কিন্তু তারপরও তাদের নিম্মমানের কাগজে বই এর কাজ অব্যাহত আছে!

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!