1. admin@auchsangbad.com : admin :
কোম্পানীগঞ্জে অসহায় রোগীদের মাঝে নেবুলাইজার বিতরণ - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

কোম্পানীগঞ্জে অসহায় রোগীদের মাঝে নেবুলাইজার বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পঠিত

আবদুল আউয়াল -নোয়াখালী জেলা প্রতিনিধি.

মানবসেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অসহায় ও দুস্থ রোগীদের মাঝে নেবুলাইজার মেশিন বিতরণ করেছে কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল।

Serve for Smile-এর সহযোগিতায় শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে ৬ জন অসহায় রোগীর মাঝে ৬টি নেবুলাইজার মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান,ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বি.জি.এম.ই-এর সাবেক পরিচালক জনাব সাইফুল্যাহ মনছুর বলেন,”মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও অসহায় মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়,সে জন্য কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথির বক্তব্যে কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ইসলামী ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং চরকাঁকড়া ইউনিয়নের সহকারী সেক্রেটারি ও সরকারি মুজিব কলেজের সাবেক শিবির সভাপতি জনাব মিজানুর রহমান বলেন,”শুধুচিকিৎসাসেবা প্রদান নয়,দরিদ্র ও অসহায় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করাও আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।”

এসময় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলার সাবেক সভাপতি ও চক্ষু হাসপাতালের পরিচালক মাওলানা মনিরুল ইসলাম বকুল। তিনি বলেন,”ইসলাম মানবসেবাকে সর্বোচ্চ ইবাদত হিসেবে গণ্য করেছে। সেই আদর্শকে সামনে রেখেই চক্ষু হাসপাতাল নিয়মিতভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মেডিনোভা ও চক্ষু হাসপাতালের পরিচালক জনাব মোকাররম হোসেন। তিনি বলেন, “স্বাস্থ্যসেবামানুষের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতেই আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!