
মশিউর রহমান সোহাগ ব্রাহ্মণবাড়িয়া.
ব্রাহ্মণবাড়ীয়া পৌরসভার নতুন প্রশাসক হিসাবে যোগদান করেছেন শরিফুল ইসলাম (উপসচিব) ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ ।নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার কৃতি সন্তান শরিফুল ইসলাম ইতো পূর্বে তিনি বাংলাদেশ সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।পৌর প্রশাসক শরিফুল ইসলাম তিতাস বার্তার প্রতিবেদক কে জানান তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সার্বিক উন্নয়নে সকল প্রকার বিষয়ে গুরুত্ব দিয়ে একটি সুন্দর শহর অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চান।এজন্য তিনি পৌরসভার সচেতন নাগরিকদের সময় মত পৌর কর পরিশোধ করার আহবান জানান এবং বিল্ডিং কোড অনুসরণ করে সকল ইমারতের কাজে সহযোগিতা করার পরামর্শের অনুরোধ করেন। যত্রতত্র ভাবে ময়লা আবর্জনা না ফেলে পৌরসভার নির্দিষ্ট ডাস্টবিনে আবর্জনা ফেলার আহবান জানান।
এছাড়া শহরের ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে জনদুর্ভোগ না বাড়াতেও তিনি বিশেষভাবে আহবান জানান।আসুন আমরা সবাই মিলে সচেতনতা বোধ বাড়িয়ে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ফুটিয়ে তোলার চেষ্টা করি।নদী দোষনে বিশেষ করে তিতাস নদীর নাব্যতা বজায় এবং নদীতে আবর্জনা বিশেষ করে পলিথিন না ফেলার আহবান জানান।