
সুমন ভট্টাচার্য
শীতার্ত ও অসহায় এতিম শিশুদের পাশে দাঁড়াতে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক সাইফুর রহমান নগরীর ময়মনসিংহ এতিমখানা (শিশু সদন), হাজী সালেহ উদ্দিন এতিমখানা,আত তাবিব এতিমখানা এবং আল মানার এতিমখানায় অবস্থানরত শীতার্ত ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। শীত মৌসুমে সুবিধাবঞ্চিত শিশুদের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসনের এই উদ্যোগে এতিমখানার শিশু ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং এমন সহানুভূতিশীল কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা জানান।