1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহের বইমেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহের বইমেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী

  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি.

আনুষ্ঠানিক সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে আজ শেষ হলো ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫।আড়ম্ভরপূর্ণ পরিবেশে বিভাগীয় নগরীর টাউন হল প্রাঙ্গণে ১২ ডিসেম্বর শুরু হওয়া ০৯ দিনব্যাপী বইমেলাটির সমাপ্তি হলো আজ ২০ ডিসেম্বর।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী,ময়মনসিংহ এর মহাপরিচালক ফরিদ আহমদ,জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান,জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার,বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রব মোশাররফ,শহিদ গর্বিত পিতা জামিল হোসেন প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী,ময়মনসিংহ এর মহাপরিচালক ফরিদ আহমদ বলেন,শেষকৃত বইমেলা আমাদের আগামীর প্রেরণা হয়ে থাকবে। বইমেলাকে জীবিত রাখতে বই পড়ার অভ্যাস করুন। মোবাইলসহ ডিজিটাল যন্ত্র থেকে দূরে থাকার চেষ্টা করুন।বইকে আমাদের জীবনে গুরুত্ব দেওয়া উচিত। সবাই বই পড়ার নিয়ত করুন, বিশেষ করে যারা পড়াশোনার মাঝে আছেন পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ুন। প্রতিদিন অন্ততপক্ষে ১০ থেকে ১৫ মিনিট বই পড়ুন,এমনটাই আহবান জানান তিনি।

বক্তৃতায় অতিথিবৃন্দ বলেন,প্রায় ৮০টি স্টল এই মেলায় অংশগ্রহণ করে,এর মাঝে বেসরকারি স্টল প্রায় ৬৫টি।বইমেলা পাঠকের জন্য। এটি ময়মনসিংহের গর্বের বিষয়ও বটে।

এবারে বিভাগীয় বইমেলায় সেরা স্টল নির্বাচিত হয় অন্যধারা। দ্বিতীয় সেরা স্টল সময় প্রকাশন এবং তৃতীয় সেরা স্টল তাকধুম। ব্যক্তি পর্যায়ে সেরা ক্রেতা বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার এবং সেরা শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিনামূল্যে বই প্রদানে অবদান রেখে প্রতিষ্ঠান পর্যায়ে সেরা হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। জেলা পর্যায়ে সেরা,জেলা প্রশাসনের কার্যালয় ময়মনসিংহ।

সভাপতি বক্তৃতায় বলেন, বইপ্রেমিক মানুষের মিলনমেলা ছিল এটি। জ্ঞানী গুণীদের সমাগম হয়েছিল বইমেলায়। এতে পাঠকদের আরো আগ্রহ সৃষ্টি হয়েছে। নতুন পাঠক তৈরির মাঝেই এর সার্থকতা খুঁজে পেয়েছি আমরা। আগামীতে আরো সফল হবো সে প্রত্যাশা রাখছি।

অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাগণ,সরকারি দপ্তরগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,বিশিষ্ট শিক্ষানুরাগী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,শিক্ষার্থীবৃন্দ, কবি, লেখক ও প্রকাশকবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!