1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি একাধিক মামলার আসামি শেখ মোঃ শাহ আলম গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দিনাজপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি একাধিক মামলার আসামি শেখ মোঃ শাহ আলম গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, (পিপিএম) এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রম এর অংশ হিসেবে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫/১২/২০২৫ খ্রিঃ ১৮.৩০ ঘটিকার সময় নীলফামারী জেলার সৈয়দপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলার পলাতক আসামি দিনাজপুর জেলার পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ মোঃ শাহ আলম @ জীবন (৩৯), সাবেক সিআইপি,পিতা- মৃত আঃ আজিজ,মাতা- মৃত আনোয়ারা বেগম,সাং- কাঞ্চন কলোনী,ওয়ার্ড নং-০২,থানা- কোতয়ালী,জেলা- দিনাজপুর। বর্তমান ঠিকানা- সাং-মনিপুরি পাড়া,ফার্মগেট,থানা-তেজগাঁও,জেলা-ঢাকা’থেকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামী শেখ মোঃ শাহ আলম বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজি’সহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিলেন। তিনি বিগত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রামদা-অস্ত্র হাতে নিয়ে ছাত্র-জনতার উপর আক্রমণ করাসহ বির্তকিত ভূমিকা পালন করেন,যা তৎকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়ানোর জন্য আত গোপনে ছিলেন। সম্প্রতি পালাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সাথে যোগাযোগের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে আসছে মর্মে জানা যায়। তাহার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় হত্যাসহ মোট ০৭ (সাত) টি জি আর মামলা ও অপর ০১ (এক)টি মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলতবী রয়েছে। ইতোমধ্যে তাকে মূলতবী মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। মামলা সমূহের অন্যান্য আসামীদের তথ্য ও আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করতে তাদের পরিকল্পনাসহ সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!