1. admin@auchsangbad.com : admin :
দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অর্থনীতির জন্য রাজস্ব আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ -মিজ্ ফারাহ শাম্মী - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অর্থনীতির জন্য রাজস্ব আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ -মিজ্ ফারাহ শাম্মী

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

সুমন ভট্টাচার্য

সময়মত নিবন্ধন নিবে,সঠিকভাবে ভ্যাট দেবে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগ ময়মনসিংহের আয়োজনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ময়মনসিংহ টাউনহল প্রাঙ্গণে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী,এনডিসি বলেন,“দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অর্থনীতির জন্য রাজস্ব আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মত ভ্যাট নিবন্ধন ও সঠিকভাবে ভ্যাট পরিশোধ নিশ্চিত হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।” তিনি ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাস্টমস,এক্সসাইজ ও ভ্যাট বিভাগ ঢাকা (উত্তর)-এর অতিরিক্ত কমিশনার মোঃ জিয়াউর রহমান খান বলেন,“ভ্যাট আইন সম্পর্কে সঠিক ধারণা এবং নিয়ম মেনে ভ্যাট পরিশোধ করলে ব্যবসায়ীরা যেমন হয়রানি থেকে মুক্ত থাকবেন,তেমনি রাষ্ট্রের রাজস্ব ব্যবস্থাও শক্তিশালী হবে।” তিনি ভ্যাট ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ও অনলাইন সেবার সুফল তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রাশিদা বেগম বলেন, “ভ্যাট ও কর পরিশোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নিয়ম মানলে ব্যবসা পরিবেশ আরও নিরাপদ ও সহায়ক হবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজিম উদ্দিন বলেন, “ভ্যাট প্রদান শুধু আইনি দায়িত্ব নয়,এটি নাগরিক কর্তব্যও। নিয়মিত ভ্যাট পরিশোধের মাধ্যমে দেশের উন্নয়নে প্রত্যেকে অংশীদার হতে পারে।”

দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং প্রান্ত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনসুর আলম চন্দন বলেন, “ব্যবসায়ীরা যদি ভ্যাট সংক্রান্ত নিয়ম সহজভাবে জানতে পারেন, তাহলে স্বেচ্ছায় ও সঠিকভাবে ভ্যাট পরিশোধে আগ্রহ বাড়বে।”

সেমিনারে ভ্যাট নিবন্ধন,রিটার্ন দাখিল ও সঠিকভাবে ভ্যাট পরিশোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নূর-আলম ও সহকারী রাজস্ব কর্মকর্তা মোছাঃ শাপলা আক্তার।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!