1. admin@auchsangbad.com : admin :
উৎসবমুখর পরিবেশে চৌদ্দগ্রাম দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

উৎসবমুখর পরিবেশে চৌদ্দগ্রাম দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

জহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি.

উৎসবমুখর,শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে চৌদ্দগ্রাম দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের দিন সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে ভোটকেন্দ্র মুখরিত হয়ে ওঠে। পেশাজীবী এই সংগঠনের নির্বাচনকে ঘিরে দলিল লেখকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ নির্বাচনে মোট ৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সভাপতি,সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি পদেই প্রতিদ্বন্দ্বিতা থাকায় নির্বাচন ঘিরে বাড়তি আগ্রহ দেখা গেছে ভোটারদের মধ্যে।

নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন,যা নির্বাচনকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রার্থীরা জানান,দলিল লেখক সমিতির পেশাগত স্বার্থ রক্ষা, সদস্যদের অধিকার নিশ্চিতকরণ এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ভোটাররাও আশা প্রকাশ করেন,গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য ও দক্ষ নেতৃত্ব নির্বাচিত হবে,যারা দলিল লেখকদের সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।স্থানীয়ভাবে এই নির্বাচনকে ঘিরে পেশাজীবী মহলে ইতিবাচক আলোচনা চলছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!