
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি সাকিবের নির্দেশে এবং ৩ নম্বর পুলিশ ফাঁড়ির আইসি আবুল হোসেনের দিকনির্দেশনায় এসআই সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নগরীর আকুয়া ভুইয়া বাড়ি মাঠ এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী জীবন আকন্দকে গ্রেপ্তার করা হয়।এসআই সোহেল রানা একজন চৌকস ও দক্ষ পুলিশ কর্মকর্তা। তিনি ইতোমধ্যে পাঁচবার পুলিশ কল্যাণ সভায় পুরস্কারপ্রাপ্ত হয়েছেন।
এ বিষয়ে ফাঁড়ি আইসি আবুল হোসেন বলেন, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।