1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ নগরীতে নিজস্ব উদ্যোগে অবহেলিত বধ্যভূমি সংরক্ষণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহ নগরীতে নিজস্ব উদ্যোগে অবহেলিত বধ্যভূমি সংরক্ষণ

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার পঠিত

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

এ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বধ্যভূমিগুলো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার সাক্ষী হিসেবে। যে বধ্যভূমিগুলোতে মুক্তিকামী বাঙালীদের হত্যা করে ফেলে রাখা হতো।তেমনি একটি অবহেলিত অরক্ষিত বধ্যভূমি রয়েছে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন পার্কে ব্যাটবল চত্বরের নিকটে। এই বধ্যভূমিটিতে ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখ নিজস্ব উদ্যোগে সংরক্ষণ কার্যক্রম করে ময়মনসিংহের গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। বধ্যভূমিটি সংরক্ষিত না থাকায় পার্কের ভাসমান দোকানদাররা ময়লা আবর্জনা ফেলে সবসময় অপরিচ্ছন্ন করে রাখে। বধ্যভূমিস্থলটি পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে চারপাশে সিমেন্টের পিলার স্থাপন করা হয়।

এই অবহেলিত অরক্ষিত বধ্যভূমিটি সংরক্ষণের দাবীতে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ মহান বিজয় দিবস ২০২০ হতে সরব রয়েছে। ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচী পালন এবং মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে ছুটাছুটি করছে। কিন্তু দাপ্তরিক দীর্ঘসূত্রিতার কারণে আজও এই অরক্ষিত বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ পরিলক্ষিত হয়নি। বর্তমানে প্রস্তাবিত প্রাক্কলনসহ প্রয়োজনীয় নথিপত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে রয়েছে। অরক্ষিত অবহেলিত অবস্থায় পড়ে থাকার কারণে ছোট স্মৃতিস্তম্ভটিতে বর্তমানে ময়লা আবর্জনা দৃশ্যমান থাকে।

এ ব্যাপারে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, এই অবহেলিত বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য আমরা দীর্ঘদিন সরব রয়েছি। বিভিন্ন কর্মসূচী পালনসহ দফতরে দফতরে ছুটাছুটি করেছি। প্রাক্কলনসহ নথিপত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে রয়েছে। কিন্তু অদ্যাবধি স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ দৃশ্যমান না হওয়ায় আমরা এবার নিজস্ব উদ্যোগে সাধ্যমত সংরক্ষণের চেষ্টা করছি। সিমেন্টের পিলার স্থাপন করেছি। একে দৃষ্টিনন্দনভাবে ফুটিয়ে তোলার জন্য আরো কিছু কাজ করা হবে,যা এবারের বিজয় দিবসের আগেই সমাপ্ত করা হবে।উল্লেখ্য,এই সংরক্ষণ কাজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,ময়মনসিংহ জেলা শাখা আর্থিক সহযোগিতা দিয়ে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের পাশে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!