1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে এডাবের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উদযাপন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জে এডাবের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

‘বৈষম্যহীন সমাজ বিনিমার্ণের মাধ্যমে নিশ্চিত হোক সকলের মানবাধিকার’ স্লোগানকে সামনে রেখে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব),কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ (১০ ডিসেম্বর, ২০২৫) বিশ্ব মানবাধিকার দিবস যথাযথ গুরুত্বের সাথে উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে এডাব-এর আয়োজনে এক বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতেই কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃ ফাইজুল হক গোলাপের সভাপতিত্বে এবং এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও ওয়েপ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা জামাতের আমীর অধ্যাপক মু. রমজান আলী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি শামছুল আলম সেলিম।এছাড়াও বক্তব্য প্রদান করেন এডাব কার্যকরি সদস্য ও উইডু’র সমম্বয়কারী খায়রুল ইসলাম,এডাব কার্যকরি সদস্য ও আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার,আইনজীবি ও বিটিএন বাংলার সম্পাদক আসাউজ্জামান জুয়েল,ড্রীম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আজিজুল হক ফাহিম প্রমুখ।অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ ফাইজুল ইসলাম, কালের নতুন সংবাদের স্টাফ রিপোর্টার রিতু আক্তার,দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

বক্তারা সার্বজনীন মানবাধিকারের গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।মানববন্ধন শেষে অর্গানাইজেশন অব এনভাইরনমেন্টাল পলূশন প্রিভেনশন প্রোগ্রাম (ওয়েপ) কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডাব কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রিপনের সভাপতিত্বে এবং ড্রম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আজিজুল হক ফাহিম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি মোঃ ফাইজুল হক গোলাপ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন এডাব কার্যকরি সদস্য ও আরডিওর নির্বাহী পরিচালক রুবিনা আক্তার।আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার আজ কেবল কাগজে-কলমে নয়,বরং দেশের প্রতিটি নাগরিকের জীবনে তার সঠিক প্রতিফলন ঘটানো জরুরি। তারা সমাজে নারী ও শিশু নির্যাতন,জাতিগত বৈষম্য এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বারোপ করেন। পাশাপাশি, এডাব ও তার সহযোগী সংস্থাগুলোকে তৃণমূল পর্যায়ে মানবাধিকার সুরক্ষায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এডাব কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে জানানো হয়,তারা আগামী দিনেও মানবাধিকারের প্রচার ও প্রতিষ্ঠায় তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার নিশ্চিতে কাজ করে যাবে। দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!