1. admin@auchsangbad.com : admin :
সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গঠন করেছে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গঠন করেছে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি স্থানীয় গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চাকে আরও শক্তিশালী করতে প্রতি মাসে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে ১১টি ক্যাটাগরিতে ৫৭ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় শহরের কাচারী রোডস্থ সুবর্ণ বাংলা পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক আজগর হোসেন রবিন এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক জহর লাল দে।

সভায় মুখ্য সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফ রেওগীর। এছাড়াও সাংবাদিক আলমগীর কবির উজ্জল খান,নজরুল ইসলাম মিন্টু,সুমন ভট্টাচার্য,গোলাম কিবরিয়া পলাশ,হাবিবুর রহমান হাবিব,আরিফ রব্বানী,সজিব রাজভর বিপিন,এজি জাফর,আজাহারুল ইসলাম,আবুল হোসেন পাশা, আমিনুল ইসলাম রুবেল,আবু হান্নান সরকারসহ অনেকে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও মতামত উপস্থাপন করেন।

বক্তারা বলেন,সাংবাদিকতা একটি সম্মানজনক ও দায়িত্বশীল পেশা। নৈতিকতা, তথ্য যাচাই, অনুসন্ধানী মনোভাব ও পেশাদারিত্ব রক্ষায় নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এমন উদ্যোগ ভবিষ্যৎ সাংবাদিক প্রজন্মকে আরও যোগ্য করে তুলবে এবং গণমাধ্যমের মানোন্নয়নে ভূমিকা রাখবে।

সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক শিবলী সাদিক খানকে প্রশিক্ষণ কর্মশালার সার্বিক ব্যবস্থাপনার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সাংবাদিক আরিফ রেওগীর,জহর লাল দে,আলমগীর কবির উজ্জল খান, গোলাম কিবরিয়া পলাশ,সুমন ভট্টাচার্য,আরিফ রব্বানী,সজিব রাজভর বিপিন ও মাঈন উদ্দিন উজ্জ্বলকে।

গঠিত উপ-কমিটিগুলো হলোঃ-
১. প্রশিক্ষণ উপ-কমিটি (৯ জন)
২. অর্থ বিষয়ক উপ-কমিটি (৫ জন)
৩. প্রচার ও প্রচারণা উপ-কমিটি (৫ জন)
৪. শৃঙ্খলা উপ-কমিটি (৫ জন)
৫. আপ্যায়ন উপ-কমিটি (৫ জন)
৬. অনুষ্ঠান ব্যবস্থাপনা উপ-কমিটি (৫ জন)
৭. তথ্য প্রযুক্তি উপ-কমিটি (৫ জন)
৮. অতিথি ব্যবস্থাপনা উপ-কমিটি (৫ জন)
৯. রেজিস্ট্রেশন উপ-কমিটি (৪ জন)
১০. সনদ বাস্তবায়ন উপ-কমিটি (৫ জন)
১১. প্রশিক্ষণ সমন্বয়ক উপ-কমিটি (৪ জন)

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি জানায়, প্রতি মাসের শেষ শনিবার বিকাল ৪টায় এ নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রশিক্ষকরা পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করবেন।উদ্যোক্তারা আশা করছেন,এই ধারাবাহিক উদ্যোগ স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!