1. admin@auchsangbad.com : admin :
‎‎কেন্দুয়ায় দিনব্যাপী নানা আয়োজনে সমাপ্তি হয়েছে শতকবির মিলনমেলা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

‎‎কেন্দুয়ায় দিনব্যাপী নানা আয়োজনে সমাপ্তি হয়েছে শতকবির মিলনমেলা

  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত

মোঃ মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধি :(নেত্রকোনা)
‎
‎সাহিত্য সংস্কৃতির টানে, এসো মিশি প্রাণে প্রাণে এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে লোকজ সংস্কৃতির রাজধানী খ্যাত কেন্দুয়ায় বসেছিলো “শত কবির মিলনমেলা উৎসব”। চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে শত কবির মিলনমেলা উৎসব ছিলো এই সংগঠনের দ্বিতীয় বারের মতো আয়োজন।
‎
‎মেলা উপলক্ষ্যে নেত্রকোণা জেলার ১০ টি উপজেলা সহ ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে কবিদের পদচারণায় মুখরিত ছিলো কেন্দুয়ায় শত কবির মিলনমেলা উৎসব জালাল মঞ্চ প্রাঙ্গন।
‎
‎৩০ নভেম্বর রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঐতিহাসিক জালাল মঞ্চে শত কবির মিলনমেলা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.ইমদাদুল হক তালুকদার। উদ্বোধনকালে তিনি বলেন লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়ায় দুই বছর সময় কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন এই অঞ্চলের উর্বর মাটির পরতে পরতে লুকিয়ে আছে লোকজ সাহিত্য সংস্কৃতির অমূল্য সম্পদ। যা নিয়ে দেশে বিদেশে গবেষণা চলছে।
‎
‎চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী কবি রহমান জীবনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা গীতিকবি মির্জা রফিকুল হাসান। এসময় আলোচনা করেন নেত্রকোনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের প্রবীন সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল,সাংবাদিক সালাউদ্দিন সালাম ও কবি কামাল হোসাইন।
‎
‎চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী কবি রহমান জীবন জানান, শতকবির মিলনমেলা উৎসব উপলক্ষ্যে এ বছরও তিন গুণীজনকে তাদের কর্মের মূল্যায়ণ করে সম্মাননা স্মারক দেওয়া হয়। কেন্দুয়ায়র কৃতী সন্তান একুশে পদকপ্রাপ্ত মরমী বাউলসাধক ওস্তাদ জালাল উদ্দিন খা স্মরনে “জালাল মঞ্চ” নির্মিত করায় ও লোকগবেষণার জন্য ইউএনও ড.ইমদাদুল হক তালুকদার, ব্রহ্মপুত্র সুরক্ষা ও পরিবেশ আন্দোলন কর্মী আবুল কালাম আল আজাদ ও নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
‎
‎এসময় আলোচনায় অংশ নেন কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি চারণ সাংবাদিক পুরস্কারপ্রাপ্ত কবি সমরেন্দ্র বিশ্বশর্মা,কবি তানভীর জাহান চৌধুরী, কবি আবুল কালাম আল আজাদ,মাওলানা কবি হারুন-অর রশিদ ফারুকী,কবি মাহবুবা খান দীপান্বিতা,কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূইয়া,কবি অনিন্দ্য জসীম ও প্রাবন্ধিক অধ্যাপক রণেন সরকার। মিলন মেলার ফাঁকে ফাঁকে কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।
‎
‎সবশেষে শতকবির মিলনমেলা উপলক্ষ্যে কবি রহমান জীবন সম্পাদনায় শত কবির কবিতা নিয়ে প্রকাশিত “অতল” এর মোড়ক উন্মোচন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!