1. admin@auchsangbad.com : admin :
প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নেই টেকসই স্বনির্ভর বাংলাদেশ— বিএনপি নেতা প্রিন্স - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নেই টেকসই স্বনির্ভর বাংলাদেশ— বিএনপি নেতা প্রিন্স

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটে বিভিন্ন কর্মসূচি ও জনসমাবেশে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়নে তারেক রহমান ‘মাস্টার প্ল্যান’ প্রণয়ন করছেন। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠী শক্তিশালী হলেই দেশ হবে টেকসই ও স্বনির্ভর।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধোবাউড়া উপজেলায় এগ্রিকালচারাল এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এবং ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব) আয়োজিত ক্ষুদ্র কৃষক ও খামারিদের মধ্যে গবাদিপশুর ভ্যাক্সিনেশন,ঔষধ,মাছের পোনা ও ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিকেলে তিনি গামারীতলা ইউনিয়নের ঠেলঠেলি বাজার ও কলসিন্দুর বাজারে বিএনপির ওয়ার্ড সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসমাবেশেও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুনাজাত করেন।‘ফ্যাসিবাদের পতন ঘটেছে গণঅভ্যুত্থানে’বক্তব্যে তিনি বলেন,“আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট ও জনাধিকার হরণের কারণে দেশ ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছিল। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।”

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচন জনগণের মালিকানা পুনঃস্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।প্রান্তিক কৃষক–খামারিদের জন্য বিএনপির পরিকল্পনা তিনি ঘোষণা দেন—প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা ও খাদ্য প্রণোদনা

বেকার ভাতা ও কর্মসংস্থান
সবার জন্য স্বাস্থ্যসেবা এবং “বিনা চিকিৎসায় মৃত্যু নয়” নীতি
কৃষি,মৎস্য,পোল্ট্রি ও গবাদিপশু বীমা গ্রামীণ অবকাঠামো ও অর্থনীতির পুনর্গঠন

তিনি বলেন,“আমি নির্বাচিত হলে জনগণই নির্বাচিত হবেন। ক্ষমতার চাবিকাঠি থাকবে আপনাদের হাতেই।”অনুষ্ঠানে অন্যান্য বক্তারা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাদত হোসেন পারভেজ। বক্তব্য রাখেন এ কে এম আনিসুজ্জামান,কৃষিবিদ মনিরউদ্দিন আহমেদ,কৃষিবিদ ড. সাদেকুজ্জামান,আলহাজ্ব মফিজ উদ্দিন,অধ্যাপক আযহারুল ইসলাম কাজল,আনিসুর রহমান মনিক,মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ স্থানীয় বিএনপি নেতারা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!