1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
রাত পোহালেই বাগমারার হামিরকুৎসায় ডিএম জিয়ার জনসভা - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

রাত পোহালেই বাগমারার হামিরকুৎসায় ডিএম জিয়ার জনসভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

আলমগীর হোসেন_বাগমারা প্রতিনিধি.

বাগমারা প্রতিনিধ রাজশাহী-৫৫ (বাগমারা-৪) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার।হামিরকুৎসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।তিনি নির্বাচনী পরিস্থিতি,দলের জাতীয় কর্মসূচি এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।সভাপতিত্ব করবেন ১৪ নং হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন শাহ।এছাড়া জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।আগামীকালের জনসভাকে সফল করতে আজ সারাদিনজুড়ে মাঠ পরিষ্কার,মঞ্চ নির্মাণ,সাউন্ড সিস্টেম স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ পরিচালনা করেছেন বিএনপির কর্মীরা।জেলা বিএনপি নেতাদের একটি দল বিকেলে জনসভাস্থল পরিদর্শন করেন এবং প্রস্তুতিমূলক অগ্রগতি পর্যবেক্ষণ করেন।স্থানীয়রা বলছেন,দীর্ঘদিন পর হামিরকুৎসায় বড় রাজনৈতিক সমাবেশ হতে যাচ্ছে,তাই সাধারণ মানুষের মাঝেও আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।বিশেষ করে ডিএম জিয়াউর রহমান জিয়ার প্রথম বড় নির্বাচনী শোডাউন হিসেবে জনসভাটিকে গুরুত্ব দিচ্ছেন কর্মী-সমর্থকরা।বিএনপির স্থানীয় নেতারা আশা করছেন,শনিবারের এই সমাবেশে কয়েক হাজার মানুষের উপস্থিতি হবে এবং বাগমারা অঞ্চলে দলের নির্বাচনী গতি আরও জোরদার হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!