1. admin@auchsangbad.com : admin :
বাগেরহাটে দোয়া মাহফিল, খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক এম এ এইচ সেলিম - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাগেরহাটে দোয়া মাহফিল, খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক এম এ এইচ সেলিম

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২১০ বার পঠিত

সুমন ভট্টাচার্য,স্টাফ রিপোর্টার:

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বাগেরহাটের বেলায়েত হোসেন ডিগ্রি কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট–২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি এম এ এইচ সেলিমের উদ্যোগে শনিবার বিকেলে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। একই সঙ্গে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের উদ্দেশ্যে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এম এ এইচ সেলিম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতীক। তাঁর সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি নাগরিকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “আজ তিনি অসুস্থ হলেও তাঁর আদর্শ, সাহস ও ত্যাগ আমাদের আন্দোলনের পথ দেখিয়ে যাচ্ছে। দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।”

বর্তমান পরিস্থিতির উল্লেখ করে তিনি আরও বলেন, “দমন-পীড়ন বা অবিচার জনগণের ন্যায্য দাবি থামিয়ে রাখতে পারে না। জনতার শক্তিই পরিবর্তনের শক্তি।”

দোয়া মাহফিল সম্পর্কে এম এ এইচ সেলিম বলেন, “এ দোয়া মাহফিল কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি দেশের ভবিষ্যতের প্রতি আমাদের অঙ্গীকার। আমরা আরও সংগঠিত ও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাব।”তিনি দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!