1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

সুমন ভট্টাচার্য

ময়মনসিংহে প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে ‘রিকোভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম প্রধান। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ‘প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’ প্রতিপাদ্য নিয়ে করোনা-পরবর্তী সময়ে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা জোরদারে রেইজ প্রকল্প কাজ করছে। যারা বৈধ পথে বিদেশে গিয়েছিলেন, তাদের দেশে ফিরে প্রবাসী কল্যাণ সেন্টারের মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

উপস্থাপিত প্রবন্ধে বলা হয়, প্রবাসীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ সুবিধা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে মাত্র ২০০ টাকায় রাত্রিযাপন, প্রবাসে মৃত্যুবরণ করলে বিএমইটি কার্ডধারীর পরিবারকে ৩ লাখ টাকা অনুদান, মৃত্যুজনিত ক্ষতিপূরণ, সন্তানদের শিক্ষা সহায়তা, অসুস্থ বা আহত অবস্থায় দেশে ফেরত এলে চিকিৎসা সহায়তা, ফ্রি অ্যাম্বুলেন্স ও বীমা সুবিধা প্রদান করা হয়।

এছাড়া বিদেশফেরতদের দক্ষতা উন্নয়নে পুরুষদের জন্য বিভিন্ন ট্রেনিং, প্রণোদনা ও নগদ সহায়তা এবং নারীদের জন্য বিউটি পার্লার, দর্জি কাজ ও প্রক্রিয়াজাত খাদ্য তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বক্তারা বলেন, বিদেশফেরত অভিবাসীদের “ভরসার শেষ আশ্রয়স্থল” হিসেবে কাজ করছে প্রবাসী কল্যাণ সেন্টার।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাসুম প্রধান বলেন, “অনেক প্রবাসী দেশে ফিরে অর্থ অপ্রয়োজনীয় খাতে ব্যয় করে দায় সৃষ্টি করেন, যা কোনো রিটার্ন দেয় না। তাই আর্থিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, দেশে প্রচুর যুবশক্তি রয়েছে— তাদের দক্ষতা বাড়িয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। বিদেশগামীদের দক্ষ করে পাঠাতে পারলে রেমিট্যান্স বৃদ্ধি এবং দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!