
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি.
ময়মনসিংহ নগরীর সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আজ ২২ নভেম্বর শনিবার সকাল 8 ঘটিকায় ময়মনসিংহ মহানগর জামায়াত এর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত রুকন সম্মেলনে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার এর সঞ্চালনায় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ড. সামিউল হক ফারুকী।
তিনি আগামী ২০২৬-২৮ শেসনের জন্য ময়মনসিংহ মহানগর থেকে কেন্দ্রীয় মজলিসে শুরা নির্বাচন এর ভোট গ্রহণ করেন। এতে মহানগর এর ৮১৩ জন পুরুষ ও মহিলা রুকন কেন্দ্রের নির্ধারিত ব্যালটে ভোট প্রদান করেন। ভোট গ্রহণের পর ব্যালটগুলো গণনার জন্য কেন্দ্রে প্রেরণ করেন।অত্র প্রোগ্রামে নতুন করে ৮৪ জন পুরুষ ও মহিলা রুকন শপথ গ্রহণ করেন।
এছাড়াও রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আব্দুল করিম,জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ,মহানগর জামায়াত এর নায়েবে আমীর ও ত্রিশাল সংসদীয় আসন এর সংসদ সদস্য প্রার্থী আছাদুজ্জামান সোহেল,মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারিদ্বয় মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন,মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান,অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ,কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ,যুব বিভাগ এর সভাপতি ইঞ্জি. আব্দুল বারী,মাস্টার হায়দার করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।