1. admin@auchsangbad.com : admin :
কক্সবাজারে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কক্সবাজারে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন 

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে এবার কক্সবাজারে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৯ নভেম্বর (বুধবার) কক্সবাজার বদর মোকাম জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় ৯টি উপজেলার ২শত ৯৩ জন প্রতিযোগী অংশ নিয়েছে। এবার প্রতিযোগীতায় পেকুয়া,চকরিয়া,ঈদগাঁও,উখিয়া কক্সবাজার
সদর,রামু,টেকনাফ,কুতুবদিয়া এবং মহেশখালী থেকে হিফজ প্রতিযোগিতায় ইয়েস কার্ড প্রাপ্ত হয়েছেন, তারাই জেলা প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন। চার গ্রুপে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন- কক্সবাজার বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী,সাধারণ সম্পাদক সমাজসেবক আবদুল হান্নান সাউদ, সহ সাধারণ সম্পাদক আদনান সাউদ, সম্মানিত খতিব ক্বারী আবদুল খালেক নিজামী।

হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ,কক্সবাজার জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগীতা জেলা সভাপতি হাফেজ মাওলানা ক্বারী সুলাইমান কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তাওহীদের পরিচালনায় আমন্ত্রিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের বিভাগীয় সভাপতি হাফেজ আবদু রশিদ,সাংগঠনিক সম্পাদক হাফেজ এরশাদ,শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ এনতেজামুল্লাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মোস্তফা,অর্থ সম্পাদক আবু সাঈদ, চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি গোলাম কিবরিয়া,কক্সবাজার জেলা সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন,যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী রমজান আলী,অর্থ সম্পাদক হাফেজ এমদাদ,ঈদগাঁও উপজেলা আহবায়ক হাফেজ মাওলানা ক্বারী মিজানুল হক,সদস্য হাফেজ এমদাদ,জসিম উদ্দিন,সংবাদকর্মী এম আবু হেনা সাগর এবং বিভিন্ন উপজেলা থেকে এসেছেন কোরআনের হাফেজরা।

জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা প্রতিনিধি কে সাংগঠনিক স্বীকৃতি সরুপ সম্মাননা প্রদান করা হয়। প্রতিযোগিতায় উত্তীর্ণ হেফজ ছাত্রদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন জানান,পযর্টননগরী কক্সবাজার জেলা থেকে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভাগের জন্য ইয়েস কার্ড পেলো ৪০ জন। সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান রাব্বুল আলামীনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!