1. admin@auchsangbad.com : admin :
ভাই ভাই ব্রিকস–এমএবি ব্রিকসের কালো ধোঁয়ায় গ্রাম অচল-শিশুরা শ্বাসকষ্টে বিপর্যস্ত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ভাই ভাই ব্রিকস–এমএবি ব্রিকসের কালো ধোঁয়ায় গ্রাম অচল-শিশুরা শ্বাসকষ্টে বিপর্যস্ত

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রাম। এখানকার পঞ্চম শ্রেণির ছাত্রী সোহাগী (ছদ্মনাম) হঠাৎ মাথা ঘুরে হুড়মুড় করে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন দ্রুত তাকে তুলে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক জানিয়ে দেন—শিশুটি তীব্র এজমা ও শ্বাসকষ্টে আক্রান্ত। চিকিৎসকের ভাষ্য,“বাতাসে স্থায়ী ধুলাবালু ও ধোঁয়া—ফুসফুসের জন্য ভয়ংকর। শিশুদের জন্য আরও ভয়াবহ।” সোহাগীর পরিবারের দাবি,এ রোগের পেছনে দায়ী বাড়ির পাশেই গড়ে ওঠা দুইটি অবৈধ ইটভাটা—ভাই ভাই ব্রিকস ও এমএবি ব্রিকস। দুই ভাটার চিমনি দিন-রাত কালো ধোঁয়া উগরে দিচ্ছে; বাতাস, পরিবেশ আর মানুষের স্বাভাবিক জীবন একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।

শত শত শিশুর শ্বাস আটকে যাচ্ছে: স্থানীয়দের অভিযোগ,শুধু সোহাগী নয়—উত্তর বনগাঁও ও আশপাশের এলাকার শতাধিক শিশু লাগাতার কাশি,শ্বাসকষ্ট,অ্যালার্জি ও মাথা ঘোরা সমস্যায় ভুগছে। ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও ভারী ডাস্ট বাতাসে মিশে গ্রামজুড়ে তৈরি করেছে এক প্রকার ‘বিষাক্ত আবহ’। অভিভাবকদের কথা,“আমাদের সন্তানরা স্কুলে যেতে ভয় পায়। পড়ার টেবিলে বসে কাশি থামে না। ডাক্তার বলছেন পরিবেশ বদলাতে হবে—কিন্তু আমরা কোথায় যাবো?”
কৃষিজমি–পুকুর–গাছপালা সব ধ্বংস!–দীর্ঘদিন ধরে পরিচালিত এসব ভাটার কারণে এলাকার উর্বর কৃষিজমি তার উর্বরতা হারাচ্ছে। পুকুরের পানি ঘোলা হয়ে মাছ মারা যাচ্ছে। গাছপালা ঝরে যাচ্ছে আগেভাগেই। পরিবেশবিদরা বলছেন—“অবৈধ ভাটা শুধু পরিবেশ নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংস করছে।” কৃষকদের অভিযোগ, “ফসল ফলাতে পারি না। জমিতে ছাই পড়ে থাকে। গাছের পাতা পুড়ে যায়। এই ভাটাগুলো আমাদের জীবন-জমি সব শেষ করে দিচ্ছে।”আইন আছে,প্রয়োগ নেই—প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ! সরকারের কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও ঘনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু উত্তর বনগাঁওতে বছরের পর বছর ধরে দুইটি ভাটা প্রকাশ্যেই চলছে—প্রশাসন যেন দেখেও না দেখার ভান করছে। স্থানীয়দের ক্ষোভ—“আমরা বারবার অভিযোগ করেছি। কেউ আসে, দেখে চলে যায়। কিন্তু ভাটা বন্ধ হয় না। মনে হয় শক্তিশালী মহলের ছায়া আছে।” সচেতন মহলের হুঁশিয়ারি–অবিলম্বে ভাটা বন্ধ না হলে রাস্তায় নামবে জনতা! একাধিক সামাজিক সংগঠন, শিক্ষার্থী,অভিভাবকসহ এলাকার সচেতন নাগরিকরা একযোগে হুঁশিয়ারি দিয়েছেন—“শিশুদের শ্বাস আটকে গেলে আমরা আর চুপ থাকব না। অবিলম্বে ভাই ভাই ব্রিকস ও এমএবি ব্রিকস বন্ধ না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।” সরকারের দৃষ্টি আকর্ষণঃ উত্তর বনগাঁওয়ের মানুষের প্রশ্ন—সন্তানদের জীবন কি অবৈধ ভাটার চেয়ে মূল্যহীন? পরিবেশ,কৃষিজমি,পানি ও মানুষের স্বাস্থ্যের এই ভয়াবহ ক্ষয়–ক্ষতির দায় কে নেবে?

গণমাধ্যমের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। শিশুদের জীবন রক্ষায় এবং আইন–নীতিমালা বাস্তবায়নে এখনই কার্যকর ব্যবস্থা প্রয়োজন। এই প্রতিবেদন প্রকাশের পরই যেন প্রশাসন নড়ে—এটাই এলাকার মানুষের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!