
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে দরিদ্র পরিবারের মাঝে মশারী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। আজ ১৫ নভেম্বর (শনিবার) দুপুরে নগরীর নওমহল হরিজন পল্লীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
উদ্বোধন শেষে ৪ শতাধিক পরিবারের মাঝে ৪০০টি মশারী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ,স্যানিটারি ইন্সপেক্টর দীপক কুমার মজুমদার,এবং সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।