
আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার.
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৫৪ তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্যুলন, র্যালী ও আলোচনা সভা। দিবসে এবারে প্রতিপাদ্য বিষয় ছিলো”সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”দিনটি উদযাপন উপলক্ষ্যে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন,দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। সমবায়ই শক্তি সমবায় মুক্তি সমবায়ীদের ভূমিকা রাখতে হবে।”
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ গোলাম মোর্শেদ মৃধার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান রফিকুল ইসলাম,হোসেনপুর থানা ওসি(তদন্ত)লিমন বোস,হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুলের পরিচালক ও নিউ অগ্রণী মাল্টিপারপাসের সভাপতি তাজুল ইসলাম বুলবুল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্যজীবিদলের আহ্বায়ক রফিকুল ইসলাম অর্জুনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশিল সমাজ,সমবায়ীবৃন্দ ও প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।উল্লেখ্য, হোসেনপুরে মোট সমবায় সমিতির সংখ্যা ১২৭টি,নারী-পুরুষ মিলিয়ে এসব সমিতিতে সদস্য প্রায় ১৪,০৪২ জন।