1. admin@auchsangbad.com : admin :
মধুপুর বাজারে সরকারি মহিলা মার্কেট দখলের অভিযোগ বিএনপি নেতা রিপনের বিরুদ্ধে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

মধুপুর বাজারে সরকারি মহিলা মার্কেট দখলের অভিযোগ বিএনপি নেতা রিপনের বিরুদ্ধে

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি:

ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারে সরকারি মহিলা বিপণী কেন্দ্রের দোকান ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা আতাউল করিম রিপনের বিরুদ্ধে। ব্যবসায়ীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১-২০০৬ সালের চারদলীয় জোট সরকারের সময় তৎকালীন ইউনিয়ন ছাত্রদল নেতা আতাউল করিম রিপন দলীয় প্রভাবে তার স্ত্রী লুৎফুন্নাহার পান্নার নামে মধুপুর বাজারের সরকারি মহিলা বিপণী কেন্দ্রের ১ নম্বর দোকানটি বরাদ্দ নেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রিপন আরও বেপরোয়া হয়ে ওঠেন।

অভিযোগে বলা হয়েছে,রিপন তার স্ত্রীর নামে বরাদ্দ দোকানসংলগ্ন ১২ নম্বর দোকানটি ক্রয় করার পর বেআইনিভাবে দুটি দোকানের মাঝের দেয়াল ভেঙে সরকারি মূল কাঠামো পরিবর্তন করেন। এতে দুটি দোকান একত্রিত করে একটি বড় দোকান তৈরি করা হয়, যা সরকারি নীতিমালার স্পষ্ট লঙ্ঘন।

ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে এলজিইডি দপ্তর থেকে ঘটনাস্থলে তদন্ত করে দোকানের অভ্যন্তরীণ চিত্র ধারণসহ অনিয়মের প্রমাণ পায়। কিন্তু এরপরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

একাধিক সূত্র জানায়,তদন্তের পর গভীর রাতে রিপন আবারও ভাঙা দেয়াল পুনর্নির্মাণ করেন। এ বিষয়ে ইউএনও সানজিদা রহমানের সাথে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ময়মনসিংহের জেলা প্রশাসক মফিদুল আলম বলেন,“বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

মধুপুর বাজারে সরেজমিনে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কথা বললে তারা ভয়ে নাম প্রকাশ না করার শর্তে জানান, বিএনপি নেতা রিপন বর্তমানে ওই দোকানে বসে ব্যবসার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তারা আরও বলেন, ৫ আগস্টের পর থেকে রিপনের নানা অপকর্ম ও দাপটে বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!