1. admin@auchsangbad.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি লীজ দেয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে উত্তেজনা,সরকারি লোকজনদের উপর হামলার অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি লীজ দেয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে উত্তেজনা,সরকারি লোকজনদের উপর হামলার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি.

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দবাজারের পুরাতন বাঁশবাজার এলাকায় খাস জমি লীজ দেয়াকে কেন্দ্র করে প্রশাসন ও ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় গত কয়েকদিন ধরে প্রশাসন ও বাজারের ব্যবসায়ীদের মধ্যে বিপরীতমুখী অবস্থা বিরাজ করছে।

গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও ‍ভূমি অফিসের লোকজন শহরের আনন্দবাজারের পুরাতন বাঁশ বাজারে বন্দোবস্ত দেয়া জায়গা পরিমাপ করতে গেলে তাদের উপর ব্যবসায়ীরা হামলা করেছে বলে অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া। এ সময় অন্তত ১০/১২ আহত হয়েছে বলে তিনি জানান। আহতরা হলেন,সদর উপজেলা প্রশাসনের উপ প্রশাসনিক কর্মকর্তা মো: কামরুল ইসলাম ভূইয়া,ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মফিজুল কবীর,ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুজিবুর রহমান, সার্ভেয়ার রফিকুল ইসলাম, দপ্তরি ইয়াসিন মিয়া,অফিস সহায়ক হিমেল উদ্দিন,সদর উপজেলা ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী আল আমিন ভূইয়া,অফিস সহকারি ফরহাদ ভূঁইয়াসহ অন্তত ১২ জন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনী,পুলিশ ও র‌্যাবের সহযোগিতায় আনন্দ বাজারে অভিযান চালায়। এ সময় মাছ বাজারে অবৈধ দখলে থাকা বেশ কয়েকটি দোকানপাট উচ্ছেদ করা হয়।

এদিকে বিকেলে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শহরের কান্দিপাড়া এলাকায় সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করে আনন্দবাজার মাছ ও শুটকি মহলের যুগ্ম সম্পাদক আবুল হাসনাত ভজন। এ সময় তিনি  সরকারি লোকজনদের উপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন,লীজ বাতিলের আন্দোলনকে দমানোর জন্য মামলা দিয়ে হয়রাণি করা হচ্ছে। মূলত পুরাতন বাঁশবাজারের প্রায় ২১ শতক খাস জায়গাটি দীর্ঘদিন ধরে ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপ থেকে মালামাল লোড-আনলোডের কাজে ব্যবহার হয়ে আসছে। প্রতিদিন অন্তত ১৫০ থেকে ২০০ ট্রাক ও কাভার্ডভ্যান বাজারে প্রবেশ করে,কিন্তু নির্দিষ্ট লোড-আনলোড স্থান না থাকায় ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসন কতিপয় ৩৩ জন ব্যক্তির নামে এই জায়গা লীজ প্রদান করে। এই লিজের সাথে রাজনৈতিক প্রভাবশালীরা জড়িত থাকায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কেউই এখন পর্যন্ত লীজপ্রাপ্তদের নাম প্রকাশ করেননি, কেন এতো গোপনীয়তা—তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ব্যবসায়ীরা বলেন, এই নামবিহীন অবৈধ লীজ বাতিল করে জায়গাটি পুনরায় মালামাল ওঠানামার জন্য উন্মুক্ত করতে হবে। অন্যথায় বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ বাজারের দোকানপাট বন্ধ করে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া বলেন,দখলদার চক্রের হাত থেকে বাজারের খাস জায়গাটি উদ্ধার করে সরকারি বিধি অনুযায়ী ৩৩ জন ব্যক্তির মাঝে বন্দোবস্ত দেয়া হয়েছে। কিন্তু একটি সন্ত্রাসি মহল সরকারি কাজে বাধা দিয়ে অস্থিরতা তৈরির করছে। ইতিমধ্যে সরকারি কাজে বাধা দেয়া মঙ্গলবার একটি মামলা হয়েছে এবং সরকারির লোকজনদের উপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে আরো একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!