1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
নেত্রকোনায় হাত ধোয়া দিবস পালিত: জনসচেতনতা সৃষ্টিতে প্রশাসনের উদ্যোগ প্রশংসিত - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

নেত্রকোনায় হাত ধোয়া দিবস পালিত: জনসচেতনতা সৃষ্টিতে প্রশাসনের উদ্যোগ প্রশংসিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ॥ শেখ মামুনুর রশীদ মামুন,

নেত্রকোনা থেকে—‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নেত্রকোনায়ও পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার সকালে দিবসটি ঘিরে শহরে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় হাত ধোয়ার প্রদর্শনী, যেখানে শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন।

সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নায়েব আলী খান। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,“একটি সুস্থ সমাজ গঠনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই। শিশুকাল থেকেই পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে—এটাই আজকের প্রতিজ্ঞা হওয়া উচিত।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল আজম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. দাউদ শরীফ, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, এবং শিক্ষার্থীদের প্রতিনিধি জিন্নাতুল ইসলাম ও রওনক জাহান তুবা। বক্তারা বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি একটি সামাজিক আন্দোলন, যা নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও জাতীয় উৎপাদনশীলতার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সংক্রামক রোগ প্রতিরোধে হাত ধোয়া সবচেয়ে কার্যকর, সহজ ও সাশ্রয়ী উপায়। অন্যদিকে, নেত্রকোনা পৌরসভা ‘জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউডিজিআইপি), এলজিইডি-র সহযোগিতায় পৃথকভাবে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সার্বিকভাবে, বিশ্ব হাত ধোয়া দিবসের এই আয়োজন নেত্রকোনায় জনসচেতনতা সৃষ্টির নতুন দিগন্ত উন্মোচন করেছে। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ‘স্বাস্থ্যবান জাতি’ গঠনের পথে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!