
আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার
আমি কন্যা শিশু,স্বপ্নে গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যের আলোকে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী নাহিদ ইভা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কাজী আসমা সহ অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থী গণ।