1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক।। আসুন আমরা নীতি-নৈতিকতা দিয়ে এই সমাজ-দেশকে সুন্দর করে গড়ে তুলি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক।। আসুন আমরা নীতি-নৈতিকতা দিয়ে এই সমাজ-দেশকে সুন্দর করে গড়ে তুলি

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন-দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য-দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা যায়। শিক্ষাই একমাত্র শক্তি যা অন্যায়-অত্যাচারকে দুর করতে পারে। শিক্ষাই হচ্ছে মনের চোখ, সে জন্য শিক্ষকদের বলা হয় মানুষ গড়ার কারিগর। আসুন নীতি-নৈতিকতা দিয়ে এই সমাজ-দেশকে সুন্দর করে গড়ে তুলি।

৫ অক্টোবর রোববার দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে বিশ^ শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এন শাহজাহান সিদ্দিক।

উক্ত অনুষ্ঠানে “মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকের ভূমিকা”- শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আব্দুর রাজ্জাক,দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান,মাইনুল হাসান মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুরের সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম,বিজুল দারুলহুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ নুরুল ইসলাম,দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম,দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বুলবুল আহমেদ প্রমুখ।

আলোচকরা বলেন,বর্তমানে জীবনমুখী শিক্ষা ব্যবস্থাই এখন প্রয়োজন। শিক্ষার্থীদের মাঝে জ্ঞান পিপাসা তৈরী করাই একজন শিক্ষকের প্রধান দায়িত্ব। সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ বলেন, মানসম্মত শিক্ষাই জাতির উন্নতির প্রধান মাধ্যম। অতিরিক্ত জনসংখ্যার কারণে দক্ষ মানবসম্পদি দেশের একমাত্র অবলম্বন। বাংলাদেশে রয়েছে আয়তনের তুলনায় বিশাল জনসংখ্যা যা কেবল মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষিত করলেই বিশ্ব বাজারে সমাদৃত হবে।

আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক ফারহানা কুইন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেহেলগাজী শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ সাকরিনা বেগমসহ দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এর আগে সকাল ১০টায় জিলা স্কুল থেকে “সহযোগিতামূলক পেশা হিসেবে শিক্ষাদানের পুনর্গঠন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার,ও জেলা শিক্ষা অফিসারের নেতৃত্বে শহর প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!