
আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের হোসেনপুরে গর্ভবতী মায়ের প্রসবপূর্ববর্তী,প্রসবকালীন ও প্রসবপরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মা সমাবেশ ও অবহিতকরণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পুমদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা তানভীর হাসান জিকো,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম,নার্সিং সুপারভাইজার লুৎফা আক্তার,নার্সিং ইনচার্জ ফাতেমা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক হুমায়ুন কবির,পুমদি ইউনিয়ন পরিবার কল্যান পরিদর্শীকা তামান্না আক্তার ও পুমদি ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবুল কাসেম প্রমুখসহ স্থানীয় চেয়ারম্যান ও গর্ভবতী মা এবং গনমাধ্যম কর্মীরা। এসময় উপস্থিত গর্ভবতী মায়েদের কে চিকিৎসা সেবা,ডাইবেটিস রক্ত ও বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয় এবং বিনামূল্য ঔষধ দেওয়া হয়।এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.তানভির হাসান জিকো বলেন,গর্ভকালীন সময়ে মাতৃমৃত্যু হার কমাতে তাদের এ সেবা অব্যাহত থাকবে।এ ছাড়াও গর্ভবতী মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শসূচক বক্তব্য দেন।