1. admin@auchsangbad.com : admin :
পুত্রের হাতে পিতার জীবন হুমকির মুখে—আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ জরুরি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পুত্রের হাতে পিতার জীবন হুমকির মুখে—আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ জরুরি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

বিশেষ প্রতিবেদক:

ময়মনসিংহের তারাকান্দার সাদিপুর গ্রামের সফল ব্যবসায়ী হালিম উদ্দিন আকন্দ (৬৫) এখন নিজেরই সন্তান ইয়াকুব আলীর হাতে জীবন নিয়ে শঙ্কিত। পিতা-মাতার সর্বস্ব লুটে নিতে মাদকাসক্ত ছেলে ইয়াকুব আলী (বর্তমানে ঢাকার মুহাম্মদপুর থানার বটতলা পুলপাড় এলাকায় বসবাসরত) আজ বাবার প্রাণনাশের হুমকি পর্যন্ত দিচ্ছে।হালিম উদ্দিন আকন্দ দীর্ঘদিন ধরে চাল, মুরগি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ঢাকায় সরবরাহ করে সুনামের সঙ্গে ব্যবসা চালিয়ে আসছেন। স্থানীয়ভাবে তিনি সমাজে একজন সম্মানিত মানুষ হিসেবেই পরিচিত। কিন্তু তাঁর দ্বিতীয় স্ত্রী থেকে জন্ম নেওয়া ছেলে ইয়াকুব আলী এখন পুরো পরিবার-সমাজের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ অনুযায়ী, ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে মাদক, জুয়া ও অবৈধ কর্মকাণ্ডে আসক্ত হয়ে পড়েছে। কোনো কাজ না করেও বেপরোয়া জীবনে ডুবে থাকা এই যুবক সম্প্রতি বাবার কাছে ১০ লাখ টাকা নগদ কিংবা সহায়-সম্পত্তি লিখে দেওয়ার অযৌক্তিক দাবি তোলে। এ দাবি পূরণ না করায় সে একদিকে আত্মীয়-স্বজনদের গালিগালাজ ও টানা-হেঁচড়া করছে, অন্যদিকে বাবাকে হত্যা করার প্রকাশ্য হুমকি দিয়ে যাচ্ছে।প্রতিবেশীরা জানায়, ইয়াকুব আলীর মাদকসেবী আচরণে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন তার সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। এমন অবস্থায় ভীত-সন্ত্রস্ত ব্যবসায়ী হালিম উদ্দিন আকন্দ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অবহিত করার প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, “নিজেরই সন্তান আজ আমার মৃত্যুর ফাঁদ পেতেছে। আমি দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা চাই।” সমাজসচেতন মহল বলছে, এটি কোনো পারিবারিক দ্বন্দ্ব নয়, বরং মাদক নামের ভয়াবহ অভিশাপের নির্মম প্রতিচ্ছবি। একজন সম্মানিত ব্যবসায়ীর জীবন যদি নিজ সন্তানের হাতে হুমকির মুখে পড়ে, তবে সাধারণ মানুষ কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে তা সহজেই অনুমান করা যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলসহ সরকারকেও দ্রুত ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন স্থানীয়রা। তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকাসক্ত ও সন্ত্রাসী সন্তানদের কঠোর আইনগত শাস্তির আওতায় আনতেই হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!