
আফজালুর রহমান উজ্জ্বল স্টাফ রিপোর্টার
আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২৫ দযাপন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) বিকাল চারটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহসী মাসনাদ,হোসেনপুর থানার ওসি তদন্ত লিমন বোষ,আনসার ভিডিপির খাদিজা বেগম,কৃষি অফিসার একেএম শাহজাহান কবির,প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ উজ্জ্বল হোসাইন,যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, সমবায় অধিদপ্তর কর্মকতা গোলাম মোরশেদ মৃধা,মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান,সমাজসেবা অফিসার মোহাম্মদ এহসানুল হক,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,শাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম,আরাই বাড়িয়া ইউপি চেয়ারম্যান খুরশিদ উদ্দিন,উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ আমিনুল হক,সাবেক অধ্যাপক এ,বিএম চঞ্চল সিদ্দিক,ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি মাওলানা কারিমুল্লাহ,মাওলানা আবুল কালাম ফারুকী,হোসেনপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই,সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সরকার,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ।এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ,বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি,সাধারণ সম্পাদক,গ্রাম পুলিশের সদস্যবৃন্দ। উল্লেখ এবার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪পূজা মণ্ডপে এ উৎসব অনুষ্ঠিত হবে এর মধ্যে দুটি ব্যক্তিগত। সভায় মতবিনিময় কালে ইউএনও কাজি নাহিদ ইভা আসন্ন শারদীয় দুর্গাপূজায় সম্প্রীতির বন্ধনে সকলের সহযোগিতা ছেয়ে বলেন,আমাদের হোসেনপুরে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সবাই কে নজর রাখতে হবে।এসময় সভায় উপস্থিত সকলেই সম্প্রীতির বন্ধন অক্ষুন্ন রাখতে সহযোগিতার আশ্বাসও দেন।