1. admin@auchsangbad.com : admin :
ক্যান্সার আক্রান্ত মাসুদ রানা আর নেই; জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ক্যান্সার আক্রান্ত মাসুদ রানা আর নেই; জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মোঃ স্বপন হোসেন,জেলা প্রতিনিধি (কিশোরগঞ্জ):

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানাব (২৪) (জারিফ নিলয়) আর নেই। তিনি গতকাল আনুমানিক রাত ০৯:৩০ ঘটিকায় রাজধানীর ঢাকার উত্তরায় আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনেরাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সম্প্রতি আবার শারীরিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার উত্তরায় আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনেরাল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি পাকুন্দিয়া উপজেলার চরফরাদী গ্রামের বাসিন্দা মৃত চাঁন মিয়ার ছেলে। দীর্ঘ দিন মরণব্যাধি রোগের সাথে সংগ্রাম করে দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করেছেন।

মাসুদ রানা ছিলেন একজন সাহসী ও দৃঢ়চেতনার মানুষ। যিনি জীবনের প্রতিটি মুহূর্তে অসুস্থতার সাথে লড়াই করেছেন অপরিসীম ধৈর্য্য,সাহস ও প্রত্যয়ে। তার এই মৃত্যুতে পরিবার-পরিজন,বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় ভাবে জানা যায়,বিগত ৩ বছর যাবত (২০২৩ সালের মাঝামাঝি সময়ে) মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন মাসুদ রানা। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে আসছিলেন তার পরিবার। মাসুদ রানার বাবা অনেক আগেই মারা যান। তার চার ভাই দিনমজুর। পরিবারের সবার ছোট ছিলেন মাসুদ রানা। তার পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না বিধায় তার পাশে দাঁড়ান সহপাঠী, বন্ধু-বান্ধব, স্বজন ও বিভিন্ন সামাজিক সংগঠন। সকলের সহযোগিতায় কয়েক দফায় ২০ লক্ষাধিক টাকার বেশি সংগ্রহ হয় এবং ওই টাকায় তার চিকিৎসার খরচ বহণ করা হয়।

ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এসএম রায়হান জানান, মাসুদ রানার অসুস্থতার খবর পেয়ে শুরু থেকেই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েক দফায় আমরা অন্তত ১৫ থেকে ১৬ লাখ টাকা সংগ্রহ করে তার চিকিৎসা কাজে সহযোগিতা করেছি। এছাড়াও আরো অনেকে তার পাশে দাঁড়িয়েছে। মরণব্যাধী ক্যান্সারে অবশেষে মারা গেল সে। তার মৃত্যুর খবর শোনার পর থেকে খুবই খারাপ লাগছে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

মহান রবের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে (মাসুদ রানাকে) জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করার জন্য অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টও করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!